TRENDING:

Jalpaiguri News: সস্তার বিরিয়ানিতে বিপদ! গরম হাঁড়িতে মিশছে ফ্রিজের বাসি শক্ত-কাঠ মাংস! ভাইরাল ভিডিও ঘিরে হইচই জলপাইগুড়িতে

Last Updated:

Jalpaiguri News: চেটেপুটে বিরিয়ানি খাচ্ছেন ঠিকই, কিন্তু সঙ্গে বাসি মাংস খাচ্ছেন না তো? এই প্রশ্নটাই উস্কে দিয়েছে জলপাইগুড়ির এই ঘটনা। বিরিয়ানি ভালবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: চেটেপুটে বিরিয়ানি খাচ্ছেন ঠিকই, কিন্তু সঙ্গে বাসি মাংস খাচ্ছেন না তো? এই প্রশ্নটাই উস্কে দিয়েছে জলপাইগুড়ির এই ঘটনা। বিরিয়ানি ভালবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। কিন্তু সেই বিরিয়ানি স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো হচ্ছে তো? জলপাইগুড়ি শহর জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক বিরিয়ানির দোকান। কম দামে সহজলভ্য এই জনপ্রিয় খাবার শহরবাসীর দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠলেও, বিরিয়ানি তৈরির মান ও স্বাস্থ্যবিধি নিয়ে উঠছে গুরুতর অভিযোগ।
advertisement

ক্রেতা সুরক্ষা দফতরের দাবি, বহু দোকানেই নিয়ম-নীতি মানা হচ্ছে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, জলপাইগুড়িরই একটি নামি বিরিয়ানির দোকানে ফ্রিজে জমে থাকা শক্ত মাংস সরাসরি বিরিয়ানির হাঁড়িতে ঢেলে বিক্রি করা হচ্ছে। অভিযোগ উঠেছে, কোথাও কোথাও বাসি ও পচা মাংস ব্যবহার করেই পরিবেশন করা হচ্ছে খাবার। এই ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় শহরজুড়ে।

advertisement

আরও পড়ুন: মর্মান্তিক ঘটনা! মুর্শিদাবাদে বাগান থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত মৃতদেহ! পাশেই পড়ে জখম ৩ বছরের শিশু

এরই প্রেক্ষিতে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড এলাকায়, একটি শপিং মলের পাশে থাকা একাধিক বিরিয়ানির দোকানে যৌথ অভিযান চালায় ক্রেতা সুরক্ষা দফতর ও স্বাস্থ্য দফতর। অভিযানে বিভিন্ন দোকান থেকে নষ্ট ও অস্বাস্থ্যকর খাবার বাজেয়াপ্ত করে তা ধ্বংস করা হয়। পাশাপাশি বিরিয়ানিতে ব্যবহৃত ক্ষতিকর রং ফেলে দেওয়া হয় নর্দমায়। ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, “একটি হাঁড়িতে দুই রকম বিরিয়ানি রান্না করা সম্পূর্ণ নিষিদ্ধ।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গাঁদা ফুলের মালা গেঁথেই সামান্য আয়, সংসার সামলে এভাবেই উপার্জন করছেন গ্রামের মহিলারা
আরও দেখুন

অভিযানে দেখা গেছে, অনেক দোকানে একই হাঁড়িতে খাসির মাংসের বিরিয়ানির পাশাপাশি বয়লার মুরগির বিরিয়ানি তৈরি করা হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এমন কাজ ধরা পড়লে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। স্বাদ আর সস্তার মোহে যেন স্বাস্থ্যের সঙ্গে আপস না হয় এই বার্তাই দিতে চায় প্রশাসন। শহরবাসীরও এখন সচেতন হওয়ার সময়, কারণ ভাল খাবারের প্রথম শর্তই নিরাপদ আর সুস্বাস্থ্য রান্না।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: সস্তার বিরিয়ানিতে বিপদ! গরম হাঁড়িতে মিশছে ফ্রিজের বাসি শক্ত-কাঠ মাংস! ভাইরাল ভিডিও ঘিরে হইচই জলপাইগুড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল