TRENDING:

স্কুলে নেই প্রাচীর, ক্লাসরুমের অবস্থাও সেই...! সুযোগের সদ্ব্যবহার পাড়ার যুবকদের, গোপনে গোপনে চলেছে 'এইসব' কাজ

Last Updated:

জলপাইগুড়ি বেলাকোবা সিএস-২ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা নেমে এসেছে মাত্র ২৩-এ। দেড় বছর ধরে ভাঙা দুটি ক্লাসরুমের সংস্কার হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: এক সময় যেখানে পড়ুয়ার সংখ্যা ছিল ১০০ ছুঁইছুঁই, আজ সেখানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২৩ জনে। চূড়ান্ত অব্যবস্থা, পরিকাঠামোর অভাব ও প্রশাসনিক উদাসীনতায় এমনই দুর্দশার চিত্র জলপাইগুড়ি জেলার বেলাকোবা সিএস-২ প্রাথমিক বিদ্যালয়-এর। গত বছর একটি কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যালয়ের দুটি ক্লাসরুম। অথচ দেড় বছর পেরিয়ে গেলেও সেই ঘরগুলির কোনও সংস্কার হয়নি। ফলে বাকি একটি ক্লাসরুমেই একসঙ্গে চলছে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ক্লাস।
advertisement

এতে স্বাভাবিকভাবেই পড়াশোনায় পড়ুয়াদের মনোযোগ ও মান উভয়েই ব্যহত হচ্ছে। শুধু ক্লাসরুম নয়, স্কুলের সীমানা প্রাচীরও ভেঙে রয়েছে বহুদিন ধরে। সেই সুযোগে স্কুল প্রাঙ্গণেই সন্ধ্যার পর চলে অসামাজিক কার্যকলাপ। এমনকি স্কুল চত্বরেই পড়ে থাকতে দেখা গিয়েছে মদের বোতলও।

আরও পড়ুন: দণ্ডী কেটে ৪৮ কিমি! মহাদেবের জলাভিষেকে অভিনব পথ বাছল মুর্শিদাবাদের যুবক, কিন্তু কেন?

advertisement

View More

জলপাইগুড়ির ওই স্কুলের শিক্ষকরা বহুবার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরেও আজও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে অব্যবস্থার মধ্যেই শিক্ষা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। কিন্তু এই অবস্থায় সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিভাবকেরা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের প্রশ্ন—”ছোটদের শিক্ষা কী এভাবেই অবহেলার শিকার হবে? প্রশাসন কী শুধুই প্রতিশ্রুতির মধ্যেই আটকে থাকবে।”

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
স্কুলে নেই প্রাচীর, ক্লাসরুমের অবস্থাও সেই...! সুযোগের সদ্ব্যবহার পাড়ার যুবকদের, গোপনে গোপনে চলেছে 'এইসব' কাজ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল