TRENDING:

Indian Railways: ভারতীয় রেলে এবার রোবটিক টেকনোলজি! হাত লাগাবে বিশেষ কাজে, যাত্রী সুরক্ষা বেড়ে যাবে কয়েকগুণ

Last Updated:

Indian Railways: জলের নিচে থাকা সেতুগুলির অংশ কেমন অবস্থায় রয়েছে, তা জানতে এবার রোবোটিক টেকনোলজি ব্যবহার করবে রেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: বন্যা পরিস্থিতির পর রেল সেতুগুলি কেমন রয়েছে তা দেখার ব্যবস্থা গ্রহণ করছে উত্তর-পূর্ব রেলের আলিপুরদুয়ার ডিভিশন। সারা বছরই রেলের ইঞ্জিনিয়ররা খেয়াল রাখেন সেতুগুলির৷ কিন্তু এই রক্ষণাবেক্ষণের পুরোটাই হয় জলের উপরে থাকা সেতুর অংশে৷ জলের নিচে থাকা সেতুগুলির অংশ কেমন অবস্থায় রয়েছে, তা জানতে এবার রোবটিক টেকনোলজি ব্যবহার করবে রেল।
advertisement

কাজকে আরও সহজ করার উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার প্রযুক্তির সাহায্যে পরীক্ষা করা হবে যেকোনও সেতুর জলের নিচে থাকা অংশ৷ এর জন্য ব্যবহার করা হবে আন্ডারওয়াটার রবোট ড্রোন৷ ইতিমধ্যেই সেই কাজ শুরুও হয়ে গিয়েছে৷

আরও পড়ুন: প্রথমে ১.৯৩, পরে দাঁড়ায় ২.৮৩ লক্ষ! BPL মিটারে অবিশ্বাস্য ইলেকট্রিক বিল, কীভাবে সম্ভব খতিয়ে দেখছে দফতর

advertisement

View More

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং জানান, “বাইরে থেকে ইন্সপেকশন করে যেগুলি বোঝা যায় না, সেতুর সেই অংশগুলি রোবট দিয়ে নজরদারি করা হচ্ছে৷ রোবটের মাধ্যমে জলের তলায় সেতুর ছবি তোলা হচ্ছে৷ তারপর সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

এই সেতুগুলির মধ্যে ১৮টি সেতু রয়েছে আলিপুরদুয়ার ডিভিশনে৷ এই সেতুগুলি নিয়মিত পরীক্ষা করেন রেলের ইঞ্জিনিয়ররা৷ যে নদীগুলিতে জল কম থাকে, সেগুলি সেই সময় পর্যবেক্ষণ করা হয়৷ তবে কিছু নদীতে গভীর জল থাকে সারা বছর৷ ওই নদীগুলিতে থাকা সেতুর জলের তলার অংশে নজরদারি চালানো সম্ভব হয় না৷ যদিও যাত্রী সুরক্ষার জন্য সেতুর ওই অংশগুলিতেও নজরদারি চালানো জরুরি৷ সেই কারণেই রোবট ব্যবহার করে নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: ভারতীয় রেলে এবার রোবটিক টেকনোলজি! হাত লাগাবে বিশেষ কাজে, যাত্রী সুরক্ষা বেড়ে যাবে কয়েকগুণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল