TRENDING:

South Dinajpur News: বাউন্সার দিয়ে নিয়ন্ত্রণ, নেই পর্যাপ্ত পরিকাঠামো! রিহ্যাব সেন্টারে সুস্থ হতে গিয়ে বিপাকে আবাসিকরা

Last Updated:

জেলার আনাচে-কানাচে সঠিক পরিকাঠামো ছাড়াই গজিয়ে উঠছে নেশা মুক্তি কেন্দ্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: জেলার আনাচে-কানাচে সঠিক পরিকাঠামো ছাড়াই গজিয়ে উঠছে নেশা মুক্তি কেন্দ্রগুলি। আর এই সমস্ত নেশা মুক্তি কেন্দ্রগুলির সরকারি অনুমোদন নেই, কোথাও বা শুধুমাত্র বোর্ড লাগিয়েই চলছে রমরমা কারবার। অভিযোগ উঠছে সঠিক পরিকাঠামো না থাকার পাশাপাশি নেশার কবল থেকে মুক্তি পেতে গিয়ে বেঘরে প্রাণ হারাচ্ছেন অনেকেই। বাড়ছে আতঙ্ক। জানা যায়, একটি বড় হল ঘরের মেঝেতে এক ঢালাও বিছানা করে একসঙ্গে ৩০-৩৫ জন রোগীকে রাখা হয়। রোগী পিছু চিকিৎসা, থাকা ও খাওয়া মিলিয়ে সাত থেকে দশ হাজার টাকা নেওয়া হয় চিকিৎসা খরচ। সপ্তাহে চিকিৎসক আসেন মাত্র একদিন। কাউন্সেলিংয়ের জন্য কাউন্সিলর সপ্তাহে একদিন। বাকি সময় হোমের বাউন্সারদের দিয়েই নিয়ন্ত্রণ করা হয় এই সমস্ত রোগীদের।
advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জেলার গঙ্গারামপুর ব্লকে সবথেকে বেশি নেশা মুক্তি কেন্দ্রগুলি রয়েছে। পাশাপাশি বংশীহারী, কুশমন্ডি, তপন, বালুরঘাট, পতিরাম থানা এলাকাগুলিতে একাধিক নেশা মুক্তি কেন্দ্র রমরমিয়ে চলছে। এদের অধিকাংশটিতেই কোনরকম পরিকাঠামো নেই বলে অভিযোগ। সমস্ত নেশা মুক্তি কেন্দ্রেই যে একই ঘটনা ঘটছে তা নয়, সেখানে অত্যাচার হয় এমনটা নয়, অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, কিন্তু যে পরিকাঠামো থাকা প্রয়োজন সেই পরিকাঠামো অনেক জায়গাতেই নেই।

advertisement

আরও পড়ুন: বাইক থেকে পড়ে সোজা টিনের বেড়ায় গলা! বেপরোয়া গতি প্রাণ কাড়ল ৩০ বছরের যুবকের

View More

এদিন নেশা মুক্তি কেন্দ্রে আবারও এক আবাসিককে পিটিয়ে মারার অভিযোগ পতিরামের একটি রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে। যখনই প্রাণহানির মত নির্মম ঘটনা ঘটে তখন স্থানীয় প্রশাসনের টনক নড়ে দ্রুত সেই সমস্ত নেশা মুক্তি কেন্দ্র বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু বাকি যে সমস্ত নেশা মুক্তি কেন্দ্র জেলায় চলছে তার সংখ্যাও ২০-র নীচে নয়। অবশ্য এর কোন সরকারি ডেটা স্বাস্থ্য দফতর বা জেলা প্রশাসনের কাছে নেই বলে সূত্রের খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের জল আর দু’হাত ভরা আশীর্বাদ! মাধ্যমিক পরীক্ষার আগেই মৌসুনি দ্বীপ ছাড়ল পরীক্ষার্থীরা
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: বাউন্সার দিয়ে নিয়ন্ত্রণ, নেই পর্যাপ্ত পরিকাঠামো! রিহ্যাব সেন্টারে সুস্থ হতে গিয়ে বিপাকে আবাসিকরা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল