আরও পড়ুন: হারিয়ে যেতে বসা মৃদঙ্গ কীভাবে তৈরি হয়? দাম কত জানেন? কারা কেনে শুনলে চমকে যাবেন
ছোটবেলা থেকেই গৌরী নানান ধরনের শিল্পকর্মের সঙ্গে যুক্ত। তবে বিয়ের পরে সে সব থেকে বেশি কিছুটা দূরেই ছিলেন তিনি। মাঝ বয়সে এসে পাটের তৈরি জিনিসের উপর কর্মশালায় যোগদান করেন। তারপর থেকে সেটাই পেশা হয়ে দাঁড়িয়েছে। এখন গৌরী পাটের তৈরি জিনিস বানিয়ে সেগুলি বিভিন্ন মেলায় নিয়ে গিয়ে বিক্রি করে থাকেন। এটাই তাঁর রুজি রোজগারের পথ।
advertisement
দক্ষিণ ২৪ পরগনা জেলার লক্ষিকান্তপুরের বাসিন্দা গৌরী তাঁতি। একা হাতেই কাঠামো তৈরি থেকে দুর্গার মুখ, গয়না, বাহন ইত্যাদি তৈরির কাজ করেছেন তিনি। দেবী দুর্গাকে তৈরি করতে তাঁর সময় লেগেছে মোট সাত দিন। ছোট ছোট কাজগুলো খুব নিপুণভাবে করেছেন। এমন সুন্দর কাজ না দেখলে বিশ্বাস হবে না। পাটকে সঙ্গে নিয়েই এখন তাঁর জীবনধারা। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর মূর্তিও গড়েছেন। সঙ্গে অবশ্যই তাঁদের বাহন। যেখানে পাট শিল্প কোণঠাসা হয়ে গিয়েছে সেখানে পাট শিল্পের হাত ধরে পথ চলার দিশা পেয়েছেন গৌরী।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
গৌরি বলেন, দুর্গা প্রতিমা একটি তৈরি করতে আমার মোট দশ দিন সময় লেগেছে। দুর্গা ছাড়াও কার্তিক গণেশ সরস্বতী সবটাই আমি বানিয়ে থাকি। পাটকে নিয়েই আমাদের দিন চলে। এই সমস্ত প্রতিমাগুলি ৩০০-৫০০ টাকার মধ্যে দাম রাখা হয়েছে। লোকে ভীষণ পছন্দ করছে আমার এই কাজগুলি। গৌরীর হাতের কাজ পশ্চিমবঙ্গের গন্ডি ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।
অনির্বাণ রায়





