advertisement

Uttar Dinajpur News: হারিয়ে যেতে বসা মৃদঙ্গ কীভাবে তৈরি হয়? দাম কত জানেন? কারা কেনে শুনলে চমকে যাবেন

Last Updated:

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বহু বছর ধরে মৃদঙ্গ তৈরি হয়ে আসছে। এখানকার একজন নামকরা মৃদঙ্গ তৈরির কারিগর হলেন মানিক দাস

+
মৃদঙ্গ 

মৃদঙ্গ 

উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জের শিল্পীদের হাতে তৈরি মৃদঙ্গ যাচ্ছে মায়াপুর ও বৃন্দাবনে। কিন্তু কীভাবে এই মৃদঙ্গ তৈরি হয় জানেন?
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বহু বছর ধরে মৃদঙ্গ তৈরি হয়ে আসছে। এখানকার একজন নামকরা মৃদঙ্গ তৈরির কারিগর হলেন মানিক দাস। একটা সময় ছিল যখন তবলা কিংবা মৃদঙ্গ এগুলোর ভীষণ চাহিদা ছিল। উৎসব-অনুষ্ঠানে কিংবা কোনও পুজোতে ঢাক, ঢোল, মৃদঙ্গ এগুলোর চাহিদা থাকত তুঙ্গে। কিন্তু বর্তমানে সাউন্ড সিস্টেমের দাপটে চাহিদা কমেছে এই বাদ্যযন্ত্রগুলির। তবে বিভিন্ন ধর্মীয়স্থানে আজও মৃদঙ্গের চাহিদা আছে।
advertisement
advertisement
বর্তমানে উত্তর দিনাজপুরের শিল্পীদের হাতের তৈরি মৃদঙ্গ পাড়ি দিচ্ছে মায়াপুর, নবদ্বীপ, বৃন্দাবন সহ বিভিন্ন ধর্মীয়স্থলে। পুজো ছাড়াও বিভিন্ন লোকসঙ্গীতের অন্যতম বাদ্যযন্ত্র হচ্ছে মৃদঙ্গ। বিদেশি পর্যটকরাও বিশেষ দাম দিয়ে এই মৃদঙ্গ কিনে নিয়ে যান। কী কী উপকরণ লাগে এই মৃদঙ্গ তৈরিতে? দামই বা কত এগুলোর?
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
মৃদঙ্গ তৈরির কারিগর মানিক দাস জানান, মৃদঙ্গ তৈরি করতে সুতো, রঙের সঙ্গে প্রয়োজন বিভিন্ন পশুর চামড়া। যন্ত্রের বডি তৈরি করতে ইস্পাত ও লোহা ব্যবহার করা হয়। এই মৃদঙ্গগুলির দাম ৫০০০ থেকে ৭০০০ টাকা। তবে আট হাজার টাকার মৃদঙ্গ’ও পাওয়া যায়।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: হারিয়ে যেতে বসা মৃদঙ্গ কীভাবে তৈরি হয়? দাম কত জানেন? কারা কেনে শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement