Hand Painted Garments: নতুন প্রজন্মের মন মজেছে সাবেকিয়ানাতে, তাতেই রোজগারের দিশা
- Reported by:SUSMITA GOSWAMI
- Published by:kaustav bhowmick
Last Updated:
অঙ্কন শিল্পী লাবনী সরকার বাংলা-ইংরেজি নববর্ষ, দোল উৎসব, রাখি, ভাইফোঁটা, দুর্গাপুজো নানান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আবহকে কাজে লাগিয়ে পোশাকে রং-তুলি দিয়ে ফুটিয়ে তোলেন উৎসবের মেজাজ
দক্ষিণ দিনাজপুর: খাদির পাঞ্জাবি, তসরের পাঞ্জাবি আজ অতীত। হাতে তৈরি নকশা কেটে ডিজাইনই মন কাড়ছে নতুন প্রজন্মের। মেয়েদের শাড়ি-কুর্তির মতই পুরুষদের সমান চাহিদা পাঞ্জাবিতেও। বিশেষত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সাবেকিয়ানা ফিরিয়ে আনতে চায়। আর সেই আবেগকে কাজে লাগিয়ে রং-বেরঙের সুতির পাঞ্জাবির উপর দুর্গা ঠাকুরের ছবি, স্বস্তিক চিহ্ন, কলকার মত নানা অভিনব ডিজাইন মন কেড়েছে ক্রেতাদের। ফলে নতুন বছরে পাঞ্জাবির অর্ডার বেড়েছে অনেকটাই।
অঙ্কন শিল্পী লাবনী সরকার বাংলা-ইংরেজি নববর্ষ, দোল উৎসব, রাখি, ভাইফোঁটা, দুর্গাপুজো নানান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আবহকে কাজে লাগিয়ে পোশাকে রং-তুলি দিয়ে ফুটিয়ে তোলেন উৎসবের মেজাজ। শুধুমাত্র তাই নয়, ক্রেতাদের চাহিদা অনুযায়ী পছন্দ মত নকশা তৈরি করে দেন তিনি। এই প্রসঙ্গে ওই শিল্পী বলেন, দু’বছর ধরে তুলির টানে পোশাকে ফুটিয়ে তুলছেন রকমারি ডিজাইন। প্রথম অবস্থায় তেমন চাহিদা না থাকলেও বর্তমানে ফুটিয়ে তোলা ডিজাইনের চাহিদা ব্যাপক হারে বেড়েছে। তার মধ্যে দিয়েই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। বর্তমানে কর্মসংস্থান নেই বললেই চলে। এমনকি চাকরির বাজারেও মন্দা। সেই সব কথা চিন্তা ভাবনা করেই অভিনব উদ্যোগ নিয়ে কর্মসংস্থান করার চেষ্টা করছেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিপণনের ব্যবস্থা করেন এই শিল্পী। কাপড়ের গুণগত মান, সাইজের উপর নির্ভর করে রকমারি দামের বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি অনলাইনের মাধ্যমে কিনে স্বাচ্ছন্দ্যবোধ করছেন ক্রেতারা। সারা দিনে সামান্য কিছু সময় ব্যয় করে এখন মাসে তিন থেকে চার হাজার টাকার কাছাকাছি রোজগার করতে পারছেন অনায়াসে। সময় এবং পরিশ্রম বাড়িয়ে দিলেই ভবিষ্যতে বাড়বে বাড়তি রোজগারও।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2024 6:24 PM IST









