Viral Handicraft Items: আধুনিকতার দাপটের মধ্যেই এই শিল্পীর তৈরি হাতের কাজ পাড়ি দিচ্ছে বিদেশে
- Reported by:SARTHAK PANDIT
- Published by:kaustav bhowmick
Last Updated:
সামনেই তাঁর তৈরি জিনিস যেতে চলেছে দিল্লির সুরজ কুন্ড মেলায়। ইতিমধ্যেই তাঁর কাছে মেলার একটি আমন্ত্রণ পত্র এসে পৌঁছেছে
কোচবিহার: যন্ত্রনির্ভর বর্তমান সময়ে একটুও কদর কমেনি হস্তশিল্পের রকমারি জিনিসের। কোচবিহার জেলার ১ নম্বর কালীঘাট এলাকার এক হস্তশিল্পীর তৈরি হাতের কাজ পৌঁছে যাচ্ছে বিদেশেও। সম্পূর্ন কাঠ ও বাঁশ দিয়ে তিনি রকমারি ঘর সাজানোর জিনিস তৈরি করেন। এছাড়াও তিনি তৈরি করেন রকমারি উপহারের জিনিস। সুবল সূত্রধর নামে ঐ শিল্পীর তৈরি কোচবিহারের রাস চক্রের ছোট রেপ্লিকা মডেল ও রাজ বাড়ির ছোট রেপ্লিকা মডেল ইতিমধ্যেই সাড়া ফেলেছে। জেলার বিভিন্ন মেলায় তিনি তাঁর নিজের বানানো জিনিস বিক্রি করে থাকেন।
তাঁর হাতের কাজের জিনিসের চাহিদা প্রসঙ্গে শিল্পী সুবল সূত্রধর জানান, একটা সময় তাঁর বাবা কাঠের বিভিন্ন জিনিস তৈরি করতেন। সেই দেখেই তাঁর এই সমস্ত জিনিস তৈরির প্রতি আগ্রহ জন্মায়। তিনি প্রায় দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে এই কাজ করছেন। বর্তমানে এটাই তাঁর রুজি রুটির একমাত্র উৎস। তিনি রকমারি কাঠের জিনিস তৈরি করে থাকেন সারা বছর ধরে। যেগুলি মূলত ঘর সাজানোর কাজে বেশি ব্যবহার করে থাকেন মানুষ। তবে অর্ডার পেলে বা কিছু ক্ষেত্রে তিনি উপহার দেওয়ার জিনিসও তৈরি করেন। তাঁর হাতের তৈরি জিনিস দেশের বহু মানুষ বিদেশে পাঠিয়েছেন উপহার হিসেবে। বহু মানুষরা তাঁর হাতের তৈরি এই সমস্ত জিনিসের কদর করে থাকেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শিল্পী জানিয়েছেন, তিনি বেশিরভাগ জিনিস তিনি তৈরি করেন কল্পনা থেকে। তবে কিছু জিনিস তিনি বাস্তব জীবনের উপলব্ধি থেকেও তৈরি করে থাকেন। সামনেই তাঁর তৈরি জিনিস যেতে চলেছে দিল্লির সুরজ কুন্ড মেলায়। ইতিমধ্যেই তাঁর কাছে মেলার একটি আমন্ত্রণ পত্র এসে পৌঁছেছে। সেই জন্য তিনি আরও রকমারি নানা ধরনের জিনিস তৈরি করছেন। দিন রাত এক করে চলছে তাঁর জিনিস তৈরির কাজ।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2024 6:17 PM IST







