advertisement

SIR Tribunal Second Order: বাবা-মায়ের সঙ্গে বয়সের ফারাক ৫০ বছরের বেশি, নাম বাদ গিয়েছিল রতুয়ার কংগ্রেস প্রার্থীর! কী নির্দেশ দিল ট্রাইবুনাল?

Last Updated:

প্রসঙ্গত কাজ শুরু করার পর এটি ছিল ট্রাইবুনালের দ্বিতীয় রায়৷ ট্রাইবুনালের প্রথম রায়ে ফরাক্কার কংগ্রেস প্রার্থীর নামও ভোটার তালিকায় ফেরাতে নির্দেশ দিয়েছিল ট্রাইবুনাল৷

ট্রাইবুনালের নির্দেশে স্বস্তিতে রতুয়ার কংগ্রেস প্রার্থী৷
ট্রাইবুনালের নির্দেশে স্বস্তিতে রতুয়ার কংগ্রেস প্রার্থী৷
ট্রাইবুনালের নির্দেশে মালদহের রতুয়ার কংগ্রেস প্রার্থীর নাম উঠল ভোটার তালিকায়৷ জুডিশিয়াল অফিসারের দেওয়া নাম বাতিলের সিদ্ধান্ত খারিজ করে এই নির্দেশই দিল অবসরপ্রাপ্ত বিচারপতি টি এস শিবাজ্ঞনমের ট্রাইবুনাল৷
এসআইআর প্রক্রিয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল রতুয়ার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলমের নাম৷ সাপ্লিমেন্টারি তালিকা থেকেও নাম মুছে যায় মোত্তাকিন আলমের৷ এর মধ্যেই কংগ্রেস তাঁকে মালদহের রতুয়া থেকে প্রার্থী করেছিল৷
এ দিন কংগ্রেস প্রার্থীর নাম বাদ যাওয়ার বিষয়টি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নজরে আনেন মোত্তাকিন আলমের আইনজীবী৷ তিনি জানান, বিকেল তিনটে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে৷ ফলে বেলা ১২টার মধ্যে আবেদনের নিষ্পত্তি করার আর্জি জানান কংগ্রেস প্রার্থীর আইনজীবী৷ এর পরেই দুপুর ১২টার মধ্যে কংগ্রেস প্রার্থীর আবেদনের নিষ্পত্তি করার জন্য ট্রাইবুনালকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশের পরই কংগ্রেস প্রার্থীর আবেদন খতিয়ে দেখে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনম ট্রাইবুনাল৷ মোত্তাকিন আলমকে বৈধ ভোটার বলে জানায় ট্রাইবুনাল। তিনটের মধ‍্যে তাঁর নাম সাপ্লিমেন্টারি তালিকায় ওঠানোর নির্দেশ বিচারপতি শিবজ্ঞানমের ট্রাইব্যুনালের।
কংগ্রেস প্রার্থীর আবেদনের নিষ্পত্তি করতে গিয়ে পর্যবেক্ষণে অবসরপ্রাপ্ত বিচারপতি শিবজ্ঞানমের ট্রাইবুনাল জানায়, বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক ৫০ বছরের বেশি হওয়ার কারণেই মূলত মিস-লিঙ্কিং-এর যুক্তিতে মোত্তাকিন আলমের নাম বিচারাধীন প্রক্রিয়াতেও খারিজ করে দেওয়া হয়৷ তবে শুধুমাত্র বাবা-মায়ের সঙ্গে বয়সের ফারাকের যুক্তিতে এ ভাবে নাম বাদ দেওয়া যথেষ্ট যুক্তিপূর্ণ নয় বলেই রায় দিয়েছে ট্রাইবুনাল৷ এ দিন বেলা তিনটের মধ্যে কংগ্রেস প্রার্থীর নাম সাপ্লিমেন্টারি তালিকায় তোলার নির্দেশ দেয় ট্রাইবুনাল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR Tribunal Second Order: বাবা-মায়ের সঙ্গে বয়সের ফারাক ৫০ বছরের বেশি, নাম বাদ গিয়েছিল রতুয়ার কংগ্রেস প্রার্থীর! কী নির্দেশ দিল ট্রাইবুনাল?
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement