Ayodhya Ram Mandir: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন এই গ্রামে বেরোবে রাম-লক্ষ্মণ-সীতার পালকি
- Reported by:ANNANYA DEY
- Published by:kaustav bhowmick
Last Updated:
আগামী ২২ জানুয়ারি মন্দির থেকে রাম, সীতা ও লক্ষ্মণের নামে পালকি সাজানো হবে। মন্দির থেকে এই পালকি নিয়ে শোভাযাত্রা বের করবেন মহিলারা
আলিপুরদুয়ার: এই মন্দির প্রায় সত্তর বছরের পুরনো।কিন্তু মন্দিরের হদিস জানেন না আলিপুরদুয়ার জেলার অনেকেই। জেলার একমাত্র রাম মন্দির অবস্থিত জয়গাঁর মঙ্গলাবাড়ি গ্রামে।
advertisement
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে। এই খবর যখন শুনেছিলেন এই গ্রামের বাসিন্দারা তখন থেকেই শুরু হয়েছে গ্রামের রামমন্দিরে প্রতিদিন রামকথা পাঠ। অনাড়ম্বর এই মন্দিরটি। রাম, সীতা, লক্ষ্মণের মূর্তি শ্বেত পাথরের তৈরি। এই মন্দিরটি পরিচালনা করেন গ্রামের মহিলারা। এই দলের নাম আমা শক্তি। নেপালিতে আমা বলতে মা-কে বোঝানো হয়। জানুয়ারি মাসের প্রথম থেকে শুরু হয়েছে এই রামমন্দিরে পুজো-পাঠ।
advertisement
গ্রামের রামভক্ত মনোজ ঘতানির কথায়, মন্দিরটি অনেকটাই ভেতরে, তাই কারওর সেভাবে নজরে আসেনি। রামনবমীতে পুজো ও শোভাযাত্রা এই মন্দির থেকে বের হয়।মহিলারা সব আয়োজন করেন।খুব শীঘ্রই মন্দিরটিকে আলোর মালায় সাজিয়ে তোলা হবে। রামমন্দির কমিটির তরফে সদস্যারা জানিয়েছেন, এখানে প্রতিদিন পুজিত হন শ্রী রামচন্দ্র।সোমবার করে বিশেষ পুজো হয়। প্রসাদ বিতরণ করা হয়। এখন একমাস ধরে টানা পুজো হচ্ছে। রামকথা পাঠ হচ্ছে। আমরা প্রতি সন্ধেয় কীর্তন গাইছি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আগামী ২২ জানুয়ারি মন্দির থেকে রাম, সীতা ও লক্ষ্মণের নামে পালকি সাজানো হবে। মন্দির থেকে এই পালকি নিয়ে শোভাযাত্রা বের করবেন মহিলারা। পুরো এলাকা পরিক্রমা করে আবার পালকি নিয়ে আসা হবে মন্দিরে। প্রদীপ দিয়ে সাজানো হবে মন্দির ও গ্রামের বাড়িগুলি।
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2024 6:09 PM IST









