আরও পড়ুনঃ বল ভেবে বোমায় হাত! খিচুড়ি আনতে গিয়ে গুরুতর আহত তিন শিশু
কৃষক দীপক দেবশর্মা জানান ৫০০০ টাকা খরচ করে তার ৫ কাঠা জমিতে তিনি এই হেমরানি জাতের ফুলকপির লাগিয়েছিলেন। এই জাতের ফুলকপি মাঝারি ও উচু জমিতে সফলভাবে চাষ করা যায়। দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটিতে এই জাতের ফুলকপির চাষ ভালো হয়। জানা যায় এই জাতের ফুলকপির প্রতি একর জমির গড় ফলন ১০০ কুইন্টাল ও পর্যন্ত।
advertisement
একই সময়ে, সর্বাধিক ২৪০ কুইন্টাল পর্যন্ত ফলন পাওয়া যাবে। এই ফুলকপি গুলো বাজারে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। বিশেষজ্ঞ অবেন দেবশর্মা জানান উত্তর দিনাজপুরের বহু কৃষক এই শীতে হেমরানি এই জাতের ফুলকপি চাষ শুরু করেছেন। অন্যান্য ফুলকপির তুলনায় দেখতে সুন্দর ও ভাল ফলন হওয়ায় এই হেমরানি চাষ করেই ভাল টাকা আয়ের দিশা দেখছেন কৃষক।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 23, 2023 1:51 PM IST





