TRENDING:

Darjeeling News: ইচ্ছেটাই আসল! কানে শুনতে না পেয়ে, মুখে বলতে না পেরেও এরা যা করে দেখাচ্ছে কুর্নিশ জানাবেন

Last Updated:

তাদের হাতের কাজ আবারও প্রমাণ করে দিল ইচ্ছে থাকলে সব হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: কথায় আছে ইচ্ছা থাকলেই উপায় হয়, এই কথা আবারও প্রমাণ করে দিল শহর দার্জিলিং-এর রাখি দি। তার অক্লান্ত প্রচেষ্টায় বর্তমানে বিশেষভাবে সক্ষম মানুষেরা তাদের হাতের তৈরি কাজে নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে। তাদের হাতের তৈরি নানা জিনিস সাড়া ফেলছে পাহাড়ের বিভিন্ন বাজারে থেকে শুরু করে পর্যটকদের মনে। বর্তমান যুগে কানে শুনতে না পেয়ে মুখ দিয়ে কথা বলতে না পেরেও সাধারণ মানুষের মতই জীবন কাটাচ্ছে তারা। তাদের ইশারা বুঝতে কারোরই অসুবিধা হয় না, তাদের হাতের কাজ আবারও প্রমাণ করে দিল ইচ্ছে থাকলেই জীবনের ঘুরে দাঁড়ানো যায় কোন কিছুই অসম্ভব নয়।
advertisement

দার্জিলিঙে এই বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য রয়েছে এক স্কুল, সেখানেই রাখি দি তাদের দিনের পর দিন বিভিন্ন হাতের কাজ শিখিয়ে আসছেন। তাদের মনের ইচ্ছে আর তাদের মনের জোরে হাতের কাজে নতুন নতুন জিনিস বানিয়ে নজর কাড়ছে তারা। কখনও জামার উপর তাদের হাতের কাজ, কখনও উলের তৈরি গোলাপ থেকে শুরু করে নানা ধরনের ফুল, আবার কখনও বিভিন্ন রংবেরঙের চাবির রিং, এছাড়াও ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন জিনিস তৈরি করে সকলের মনে সাড়া ফেলেছে তারা। দার্জিলিং ঘুরতে এসে তাদের হাতে তৈরি জিনিস একবার হলেও চোখ পড়বে সকলের। রংবেরঙের সমস্ত জিনিস যেন বাজারের, বাকি সব জিনিসের থেকে একটু আলাদা, এ যেন এক নতুনত্বের ছোঁয়া।

advertisement

আরও পড়ুন: দুর্যোগেও চিন্তা নেই! পর্যটক থেকে বাসিন্দা, পাহাড়ে বিপদে পড়লেই হাজির হবে রক্ষাকর্তা

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

এই প্রসঙ্গে তাদের প্রশিক্ষক রাখি রাই বলেন, “২০১৯ সালে দার্জিলিংয়ে বিশেষভাবে সক্ষমদের জন্য এই অ্যাসোসিয়েশনটি তৈরি হয়, প্রথম থেকেই তারা হস্তশিল্পের উপর কাজ করে আসছেন এবং দার্জিলিংয়ের প্রত্যেকটি উৎসবে প্রত্যেকটি ফেস্টে তাদের স্টল সাড়া ফেলে সকলের মনে। বিশেষভাবে সক্ষম হয়েও তারা পিছিয়ে থাকেনি, আর পাঁচটা মানুষের মতো নিজের মনকে শক্ত করে সামনে এসে দাঁড়িয়েছে এবং নিজেদের হাতের কাজে সাড়া ফেলেছে সকলের মনে। জীবনে কোন কিছুই অসম্ভব নয়, শুধু মনের ইচ্ছা থাকাটা প্রয়োজ্‌ সেই কথা আবারও প্রমাণ করে দিল দার্জিলিংয়ের ডেফ অ্যাসোসিয়েশনের অধীনে থাকা বিশেষভাবে সক্ষম যুবক-যুবতীরা।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘোল মাখার পরামর্শ থেকে কীর্তন, বিধানসভা ভোটের জোরকদমে প্রচারে রাজ চক্রবর্তী
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: ইচ্ছেটাই আসল! কানে শুনতে না পেয়ে, মুখে বলতে না পেরেও এরা যা করে দেখাচ্ছে কুর্নিশ জানাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল