advertisement

Darjeeling News: দুর্যোগেও চিন্তা নেই! পর্যটক থেকে বাসিন্দা, পাহাড়ে বিপদে পড়লেই হাজির হবে রক্ষাকর্তা

Last Updated:

পাহাড়ে যে কোন বিপর্যয়, দুর্ঘটনায় পর্যটকদের এবং স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপত্তা দিতে বড় পদক্ষেপ

+
দার্জিলিং

দার্জিলিং

দার্জিলিং: পাহাড়ের স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সুবিধার্থে ইতিমধ্যেই বহু পদক্ষেপ গ্রহণ করেছে জিটিএ। যেকোনো সমস্যার সমাধানে যেমন পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর, তেমনই স্থানীয় বাসিন্দাদের চলাফেরার সুবিধার্থে তৈরি হয়েছে ফুটপাত। পাশাপাশি শৈলশহর দার্জিলিংকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একাধিক জায়গায় বসানো হয়েছে ডাস্টবিন। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন বিপর্যয় মোকাবিলায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ নিতে চলেছে জিটিএ।
সম্প্রতি বর্ষাকালে লক্ষ্য করা যায় পাহাড়ের বিভিন্ন এলাকায় ধস নামে এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট বাড়িঘর সহ সাধারণ জনজীবন। প্রত্যেক বছর বৃষ্টি হলেই পাহাড়ের বিভিন্ন জায়গায় বিপর্যয়ের ঘটনার সামনে উঠে আসে। ইতিমধ্যেই পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য যেমন তৈরি করা হয়েছে দায়িত্ববান ফার্স্ট এইড সার্টিফিকেশন যুক্ত টুর গাইড, তেমনই অধিক উচ্চতায় তাদের নিরাপত্তায় শ্বাসকষ্ট সমস্যা হলে দেওয়া হয়েছে অক্সিজেন সিলিন্ডর। এর পাশাপাশি চলতি বছরেই জিটিএ এর পক্ষ থেকে পাহাড়ের বিভিন্ন এলাকায় তৈরি করা হবে (QRT) অর্থাৎ কুইক রেসপন্স টিম।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে জিটিএ অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, “বর্ষাকাল আসলেই পাহাড়ের বিভিন্ন এলাকায় ধস নামে। ফলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জীবন। উঠে আসে একাধিক মৃত্যুর খবর। সেই অর্থেই এবার থেকে সেই ঘটনাকে এড়াতে দার্জিলিং পুলিশকে সঙ্গে নিয়ে পাহাড়ের বিভিন্ন জায়গায় তৈরি করা হবে কুইক রেসপন্স টিম। পাহাড়ের একাধিক অ্যাডভেঞ্চার গাইডকে নিয়ে তৈরি হবে এই কুইক রেসপন্স টিম এবং এদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হবে। যে কোন বিপর্যয় হলে বা সড়ক দুর্ঘটনা হলে তারা সবার আগে ঝাঁপিয়ে পড়বে। এর ফলে যেমন মানুষের প্রাণ বাঁচবে তেমনই ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বহু মানুষ।”
advertisement
পাহাড়ে যে কোন প্রাকৃতিক দুর্যোগে ঝাঁপিয়ে পড়বে এই কুইক রেসপন্স টিম। এই টিম তৈরি হলে উপকৃত হবে বহু সাধারণ মানুষ। সাধারণত পাহাড়ের স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তৈরি করা হবে এই টিম। বর্ষার সময় পাহাড়ের বিভিন্ন এলাকায় ধস থেকে শুরু করে বিভিন্ন বিপর্যয়ে দ্রুত নিরাপত্তা দিতে জিটিএর এই উদ্যোগ।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: দুর্যোগেও চিন্তা নেই! পর্যটক থেকে বাসিন্দা, পাহাড়ে বিপদে পড়লেই হাজির হবে রক্ষাকর্তা
Next Article
advertisement
Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement