TRENDING:

হুবহু কদম ফুল, কিন্তু নয়! আসলে এটি...! এবার একেই দিতে হবে জিআই ট্যাগ, দাবি বণিক মহলের

Last Updated:

জিআই স্বীকৃতির পর জেলার আম এবং রেশম দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। যার ফলে চাহিদা বেড়েছে সেই পণ্যগুলির। তবে রসকদম্ব এই জেলার মূল উৎপত্তিস্থল হলেও তার পরিচয় থেকে বঞ্চিত আজও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: দেখতে কদম ফুলের মতো, তবে খেতে রসাল মিষ্টি। অন্য কোথাও নয়, শুধু এই জেলাতেই পাওয়া যায়। না এটি কোনও কদম ফুল নয়, এটি হচ্ছে মালদহের বিখ্যাত রসকদম্ব মিষ্টি। যার চাহিদা শুধু জেলা নয়, রাজ্য সহ দেশ-বিদেশেও। আর এই মিষ্টিকে জিআই স্বীকৃতির দাবিতে মরিয়া জেলার মিষ্টি ব্যবসায়ী থেকে বণিক মহলের কর্তারা।
advertisement

জেলায় আম, রেশমে জিআই স্বীকৃতি মিললেও জেলার মিষ্টির ক্ষেত্রে আজও জিআই এর অপেক্ষায় জেলাবাসী। জিআই স্বীকৃতির পর জেলার আম এবং রেশম দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। যার ফলে চাহিদা বেড়েছে সেই পণ্যগুলির। তবে রসকদম্ব এই জেলার মূল উৎপত্তিস্থল হলেও তার পরিচয় থেকে বঞ্চিত আজও। তাই তার মূল পরিচয়কে বিশ্বের সামনে তুলে ধরতে জিআইয়ের দাবি তুললেন মালদহের মিষ্টি ব্যবসায়ী এবং বণিক মহলের কর্তারা।

advertisement

আরও পড়ুন: পুজোয় কী হবে? স্বস্তি না অস্বস্তি! ঘাটালবাসীদের বড় চিন্তা, পরিস্থিতি যা বলছে

View More

মিষ্টি ব্যবসায়ী নয়ন ঘোষ জানান, “এটি তাদের দীর্ঘদিনের দাবি। জিআই স্বীকৃতি পেলে বিশ্ববাজারে পরিচিতি পাবে রসকদম্ব। যার ফলে চাহিদা বাড়বে এই মিষ্টির।”

মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জেলা সভাপতি উজ্জ্বল সাহা বলেন, রসকদম্বের জিআই এর জন্য মালদহের অতিরিক্ত জেলা শাসকের কাছে আবেদন পত্র দেওয়া হয়েছে। তার সঙ্গে জেলার বিখ্যাত সোনা মুগ ডাল এবং ল্যাংড়া আমের জন্য জিআই এর আবেদন করা হয়েছে। জেলার এই পণ্যগুলি জিআই পেলে দেশ-বিদেশে পরিচিতি পাবে। এর ফলে ভিন রাজ্য এবং দেশ-বিদেশে থেকে বরাত আসবে। এতে করে জেলার অর্থনৈতিক অবস্থা আরও উন্নত হবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
এই দু'দিন ব্যস্ততার শেষ নেই সালকিয়ার ব্যবসায়ীদের! এলাকায় যেন 'উৎসব'!
আরও দেখুন

দেশ বিদেশে জেলার আম রফতানি হলেও অন্যান্য পণ্যগুলির ক্ষেত্রে সেই ছবি কমই দেখা দেয়। এক সময় মালদহ জেলা থেকে একাধিক রকম পণ্য রফতানি হত দেশ-বিদেশে। তবে এই জেলার একাধিক নামকরা পণ্য বিশ্ব বাজারে পরিচিতি না পাওয়ায় সীমিত সেই স্বপ্ন। তবে দেখার বিষয় এই আবেদনের পর কবে দাবি পূরণ হয় জেলার মিষ্টি ব্যবসায়ী এবং বণিক মহলের কর্তাদের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
হুবহু কদম ফুল, কিন্তু নয়! আসলে এটি...! এবার একেই দিতে হবে জিআই ট্যাগ, দাবি বণিক মহলের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল