TRENDING:

বন্ধুদের সঙ্গে তীর্থযাত্রা, কেদারনাথ হয়ে অযোধ্যা! সবাই বাড়ি ফিরলেও, খোঁজ নেই রাজার

Last Updated:

অনেক খোঁজাখুঁজির পরেও রাজার সন্ধান নেই। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও পাওয়া যায়নি উত্তর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : তীর্থযাত্রায় গিয়ে নিখোঁজ গঙ্গারামপুরের এক যুবক। এরপরেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। ছেলের বাড়ি ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন মা ও তার পরিবার। এই ঘটনা জানাজানির পরেই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ যুবকের মা।
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম রাজা হালদার, বয়স ২৫ বছর। তাঁর বাবা সাধন হালদার। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায়। সূত্রের খবর, জুলাই মাসের ১৮ তারিখে বাড়ি থেকে কেদারনাথ যাত্রার জন্য বের হয় ওই যুবক। সঙ্গে ছিলেন এলাকার বেশ কিছু যুবক।

আরও পড়ুন :  ভিডিও কলে অ্যারেস্ট, বিধবা মহিলার কাছে লুট ২ কোটি! ঘটনা জানলে চোখ কপাল উঠবে

advertisement

এরপরেই প্রথমে উত্তর প্রদেশের কেদারনাথ দর্শনের পর সেখান থেকে সকলে মিলে পৌঁছন অযোধ্যার রাম মন্দিরে। তবে এখানেই ঘটে বিপত্তি। তাঁর বন্ধুদের দাবি, সেখানেই রাস্তায় সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজা। তারপরে তাঁর বন্ধুরা রাজাকে অনেক খোঁজাখুঁজি করেও খোঁজ পাননি। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয় তাঁর সঙ্গে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

কিন্তু তাতেও লাভ হয়নি কিছুই। পাওয়া যায়নি ফোনের উত্তর। এরপরেই রাজাকে খুঁজে না পেয়ে ব্যর্থ হয় তাঁর বন্ধুরা বাড়িতে ফিরে আসে। প্রায় ১ মাস পেরিয়ে গেলেও রাজা আজও বাড়ি ফেরেনি। কান্নায় ভেঙে পড়েছেন রাজার মা। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বন্ধুদের সঙ্গে তীর্থযাত্রা, কেদারনাথ হয়ে অযোধ্যা! সবাই বাড়ি ফিরলেও, খোঁজ নেই রাজার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল