ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। নদীর জলের ভয়ঙ্কর রূপ দেখে রীতিমত ভীত এলাকাবাসীরা। ভুটান পাহাড়ের বৃষ্টির জল এসে মিশছে এই নদীগুলোতে। যে কোনও সময় কুমারগ্রাম ব্লকে বন্যা হতে পারে বলে জানিয়েছেন বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফেও হলুদ সতর্কতা জারি হয়েছে।
আরও পড়ুন: বর্ষায় আত্রেয়ীর বাঁধে ফাটল, সেতুর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
advertisement
পাশাপাশি এলাকার বাসিন্দারা একত্রিত হয়েছেন নদীর ধারে। এমন কঠিন পরিস্থিতিতে প্রশাসন কড়া নজরদারি চালু করেছে বলে খবর। কিন্তু এখনও পর্যন্ত ফ্লাড সেন্টার চালু না হওয়ায় কুমারগ্রামের মানুষ বেশ চিন্তিত। দু’রাত ধরে চোখের পাতা এক করতে পারছেন না তাঁরা। নদীর ধারেই দিন কাটছে সকলের। রান্না বন্ধ, কোনওরকমে জোগাড় করা শুকনো খাবার খাচ্ছেন তাঁরা।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 02, 2024 4:18 PM IST





