TRENDING:

Dakshin Dinajpur News: গরু উদ্ধারে ডাক পড়ল দমকলের! রাস্তায় সে কী কাণ্ড

Last Updated:

বালুরঘাট শহরের সৃজনী পার্ক সংলগ্ন এলাকায় উন্মুক্ত নর্দমা আছে৷ এখনও এখানে নর্দমাগুলো ঢাকা দেওয়া হয়নি। আর তাতেই বেখেয়ালে পড়ে যায় একটি গরু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: গুরু উদ্ধার ঘিরে সে কি হুলস্থূল কাণ্ড! শেষে ডাক ড়ল দমকলের। বালুরঘাট শহরের ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা।
গরু উদ্ধার করল দমকলবাহিনী
গরু উদ্ধার করল দমকলবাহিনী
advertisement

আরও পড়ুন: বসিরহাটের ইটভাটার চিমনিতে বিস্ফোরক মজুত ছিল! সম্ভাবনা খতিয়ে দেখতে ফরেন্সিক দল

বালুরঘাট শহরের সৃজনী পার্ক সংলগ্ন এলাকায় উন্মুক্ত নর্দমা আছে৷ এখনও এখানে নর্দমাগুলো ঢাকা দেওয়া হয়নি। আর তাতেই বেখেয়ালে পড়ে যায় একটি গরু। চেষ্টা করেও সে নর্দমা থেকে উঠে আসতে পারেনি। তাই এদিন দুপুরে শেষ পর্যন্ত ডাক পড়ে দমকল বাহিনীর। তারা এসে গরুটিকে উদ্ধার করে। স্বস্তি নিঃশ্বাস ফেলেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

যদিও এলাকাবাসীদের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই নর্দমাগুলি উন্মুক্ত হয়ে পরে আছে৷ ফলে মাঝেমধ্যেই গবাদি পশু পড়ে যায় নর্দমার মধ্যে। বাধ্য হয়ে দমকলকে ডাকতে হয়। নর্দমাগুলো ঢাকা দেওয়ার কথা বারবার পুরসভাকে জানিয়েও লাভ হচ্ছে না বলে অভিযোগ। এই বিষয়ে বালুরঘাটের পুরপ্রধান অশোক মিত্র বলেন, একটি দুর্ঘটনা ঘটেছে। তবে আমরা অনেক জায়গতেই নর্দমায় ঢাকা লাগাচ্ছি। ওই এলাকাতেও লাগিয়ে দেওয়া হবে। তবে স্থানীয়দের অন্য একটি আশঙ্কা হল, আজ না হয় গরু পড়েছে, কিন্তু কোনদিন যদি কোন‌ও মানুষ পড়ে যায় তখন কী হবে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: গরু উদ্ধারে ডাক পড়ল দমকলের! রাস্তায় সে কী কাণ্ড
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল