TRENDING:

Toto : গভীর রাত থেকে ভোর পর্যন্ত মিলবে টোটো ও অটো! ফালাকাটা পুলিশের উদ্যোগে 'বিপদের বন্ধু' পরিষেবা, খুশি স্থানীয়রা

Last Updated:

ফালাকাটা পুলিশের উদ্যোগে ফালাকাটায় গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিশেষ টোটো, অটো পরিষেবা চালু হল।এই পরিষেবার নাম দেওয়া হয়েছে বিপদের বন্ধু।একটি টোটো ও চারটি অটো দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফালাকাটা, আলিপুরদুয়ার, অনন‍্যা দে : পুলিশের উদ্যোগে ফালাকাটায় গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিশেষ টোটো, অটো পরিষেবা চালু হল।এই পরিষেবার নাম দেওয়া হয়েছে বিপদের বন্ধু।
advertisement

একটি টোটো ও চারটি অটো দেওয়া হয়েছে। এই টোটো এবং অটোগুলি রাত দশটা থেকে ভোর চারটা পর্যন্ত ফালাকাটা পুরসভার এলাকাগুলিসহ রাইচেঙ্গা, শিসারগোর, বংশীধরপুর, কাদম্বনি চা বাগান,তিন মাইল, ৫ মাইল, ডালিমপুর অবদি চলাচল করবে। পুলিশের এই উদ্যোগকে ফালাকাটাবাসীরা বলছে দুয়ারে টোটো অটো পরিষেবা।

ফালাকাটা থানার এক পুলিশ আধিকারিক দিলিপ কুমার সরকারের এই পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা। বিশেষ করে রোগী এবং তার পরিবারকে সাহায্য প্রদান করবে বলে জানা যায়। রোগীদের জন্য গভীর রাত থেকে সকাল পর্যন্ত বিনামূল্যে এই পরিষেবা মিলবে বলে জানা যায়।ফালাকাটার বিভিন্ন এলাকায় এই টোটো ও অটো চালকদের নাম ও ফোন নম্বর দেওয়া হয়েছে। যাতে রাতে বিপদে পড়লে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়।

advertisement

আরও পড়ুন- জঙ্গল থেকে হঠাৎ ‘দৈত্যের’ মতো বেরিয়ে এল বুনো হাতি, আক্রান্ত রিক্সাচালক

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার আধিকারিক দিলীপবাবু বিভিন্ন সময় সমাজসেবায় বিভিন্ন কাজ করে থাকেন। এই উদ্যোগে খুশি গোটা ফালাকাটাবাসী ও জেলাবাসী। পুলিশ আধিকারিক দিলীপ কুমার সরকার জানিয়েছেন, “এই পরিষেবা রোগীদের কথা বিশেষ করে ভেবে চালু করা। অনেক সময় এলাকাগুলিতে অ্যাম্বুলেন্স পৌঁছাতে না পারলে পৌঁছে যাবে টোটো অটো। হাসপাতাল পর্যন্ত রোগীদের নিয়ে আসবে টোটো অটো চালকেরা। এর ফলে তিনি দ্রুত চিকিৎসা পাবেন। পাশাপাশি যেসব মহিলারা কাজ করেন এবং রাত করে বাড়ি ফেরেন তাদের জন্য উপকারী হবে এই পরিষেবা।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Toto : গভীর রাত থেকে ভোর পর্যন্ত মিলবে টোটো ও অটো! ফালাকাটা পুলিশের উদ্যোগে 'বিপদের বন্ধু' পরিষেবা, খুশি স্থানীয়রা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল