TRENDING:

Uttar Dinajpur News: বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ রায়গঞ্জে

Last Updated:

ভূমিকম্প, খরা, বন্যা, ধস সহ নানান প্রাকৃতিক বিপর্যয় ঘটলে কোন পথে নিজেকে সুরক্ষিত রেখে উদ্ধারকাজ করা উচিৎ সে বিষয়ে অবগত করা হয় সকলকে। পাশাপাশি হৃদরোগ, জলে ডোবা, আগুনে পোড়া, রক্তপাত, হাড়ের সমস্যা শারীরিক এই সব সমস্যাতেও প্রাথমিকভাবে কী করে সুরক্ষা প্রদান করা যায় তা নিয়েও সচেতন করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: বিপর্যয় যেকোনও মুহূর্তে নেমে আসে। তাই বিপর্যয় মোকাবিলার জন্য সর্বসময় প্রস্তুত থাকাটা দরকার। কিন্তু বিপর্যয় মোকাবিলা তো মুখের কথা নয়। এর কলাকৌশল জানা জরুরি। আর তাই বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ শিবির আয়োজন করল জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ।
advertisement

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে চলে এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ, এনডিআরএফ-র আধিকারিক মহঃ শামিম আখতার সহ অন্যান্যরা। এই কর্মশালা ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় সাধারন মানুষের মধ্যে।

আরও পড়ুন: করোনায় বন্ধ হয়েছিল, ৩ বছর পর আবার খুলল মহদিপুর স্থলবন্দর

advertisement

এনডিআরএফ আধিকারিক মহঃ শামিম আখতার বলেন, ভূমিকম্প, খরা, বন্যা, ধস সহ নানান প্রাকৃতিক বিপর্যয় ঘটলে কোন পথে নিজেকে সুরক্ষিত রেখে উদ্ধারকাজ করা উচিৎ সে বিষয়ে অবগত করা হয় সকলকে। পাশাপাশি হৃদরোগ, জলে ডোবা, আগুনে পোড়া, রক্তপাত, হাড়ের সমস্যা শারীরিক এই সব সমস্যাতেও প্রাথমিকভাবে কী করে সুরক্ষা প্রদান করা যায় তা নিয়েও সচেতন করা হয়।

advertisement

View More

রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ জানান, রায়গঞ্জ ব্লককে স্বয়ংক্রিয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যার জন্য আপদা মিত্র টিম তৈরি করা হয়েছে। যেকোন‌ও বিপর্যয়কালে তারা ঝাঁপিয়ে পরবে। বিশেষত রায়গঞ্জ ব্লক বন্যা প্রবণ। ২০১৭ সালে যা ভয়াবহ রুপ নিয়েছিল। সেক্ষেত্রে বন্যাকালীন উদ্ধারকার্যের প্রক্রিয়ার বিষয়ে বেশি জোড় দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় নানা সরঞ্জামের ব্যবস্থাও করেছে পঞ্চায়েত সমিতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

মৃন্ময় বসাক

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ রায়গঞ্জে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল