এই বিষয়ে বাঁশের তৈরি শিল্প বিক্রেতারা জানান, এক একটি বাঁশ ৭০- ৯০ টাকায় কিনতে হয়। তা দিয়ে সকাল থেকেই বাঁশ কাটা, বেতি তোলা আর সেই বেতি দিয়ে ডালি কুলো তৈরির কাজ করতে হয়। জামাইষষ্ঠীর বাজারে একেকটি ডালির দাম ২০ টাকা থেকে ৮০ টাকা অবধি। তবে অত্যাধুনিক জিনিসের ভিড়ে সেই মূল্যটুকুও তাঁরা পান না বলে অনুযোগ করেন।
advertisement
আরও পড়ুন: জল সমস্যার প্রভাবে অস্থির ওঁরা, বন্ধ রোজগার
এই গ্রামে প্রায় অর্ধ-শতাধিক পরিবার এই শিল্পের উপর প্রতক্ষ্য ও পরোক্ষভাবে নির্ভরশীল। বাঁশ দিয়ে তৈরি খই চালা, ডোল খাঁচা, খাটি ডালি, টুকরি ডালি, ঝুড়ি সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করেই চলে তাঁদের জীবন সংসার। প্রকৃতপক্ষে বাঁশ-বেতের স্থান অনেকটাই প্লাস্টিক সামগ্রী দখল করে নিয়েছে। আর তাই জামাইষষ্ঠীর সময় কিছুটা হলেও বিক্রির আশায় বুক বাঁধছেন তাঁরা।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 10, 2024 9:08 PM IST





