আলিপুরদুয়ার জেলার বঞ্চুকামাড়ি গ্ৰাম পঞ্চায়েতে রয়েছে ডিমা নদী। এদিন দুপুরে স্থানীয় বাসিন্দাদের ভিড় দেখা যায় নদীর পাড়ে। সোমনাথ গাঙ্গুলি নামের এক যুবক শুকিয়ে যাওয়া নদীতে দুটি বন্য জন্তুর শিং দেখতে পান। এরপর এলাকার অন্যান্য বাসিন্দাদের ডেকে তিনি দেখান ওই শিংটি।
আরও পড়ুন: এক নয়, দু’বার স্থান বদলাবেন দেবগুরু! ৩ রাশির বৃহস্পতি তুঙ্গে, টাকার বন্যা, চাকরিতে প্রোমোশন পাকা
advertisement
এরপর খবর দেওয়া হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের। তারা এসে নদী থেকে দুটি শিং উদ্ধার করে।ঘটনাস্থলে আসে আলিপুরদুয়ার থানার পুলিশ। বনকর্মীরা শিং দুটি উদ্ধার করে জানান এগুলি হরিণের শিং।
advertisement
বনদফতরের অনুমান সম্প্রতি হরিনের মাথা কেউ কেটে তা নদীর মাটিতে লোকানোর চেষ্টা করেছিল। পাচার করার উদ্দেশ্য নাকি জঙ্গলে কোনও হরিণ মারা হয়েছে তাঁর তদন্ত করছে বন দফতর।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2025 5:47 PM IST






