TRENDING:

Bengali News: কলেজ ছাত্রীর শ্লীলতাহানি! দিনের পর দিন ভয়ঙ্কর ঘটনা...! পুরসভার অস্থায়ী কর্মীর বিরুদ্ধে অভিযোগ

Last Updated:

Bengali News: মোবাইল ফোন দিতে না চাইলে তাঁকে শারীরিকভাবে হেনস্থা এবং যৌন হেনস্থা করে বলে অভিযোগ। এরপর ওই ছাত্রী একা সেই সময় সে কাঁদতে কাঁদতে তাঁর গৃহ শিক্ষকের কাছে গিয়ে পৌঁছলে তাঁর সহপাঠীরা এরপর বেরিয়ে আসে এবং অভিযুক্ত ওই দুষ্কৃতীর খোঁজ শুরু হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: কলেজের ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ। এরপরেই মেয়েদের নিরাপত্তা নিয়ে এবার বালুরঘাটেও প্রশ্ন উঠছে। পুরসভার অস্থায়ী কর্মীর হাতে শ্লীলতাহানি ঘটল এক কলেজ ছাত্রীর। খবরটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। জানা গিয়েছে, এ দিন ওই ছাত্রী যখন বালুরঘাট পুরসভা এলাকার ১১ নম্বর ওয়ার্ডের অভিযাত্রী ক্লাব সংলগ্ন এলাকায় তাঁর শিক্ষকের কাছে পড়তে যাচ্ছিল অভিযোগ সেই সময় পুরসভার এক অস্থায়ী কর্মী তাঁর পথ আটকায় এবং মোবাইল ফোন চায়।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মোবাইল ফোন দিতে না চাইলে তাঁকে শারীরিকভাবে হেনস্থা এবং যৌন হেনস্থা করে বলে অভিযোগ। এরপর ওই ছাত্রী একা সেই সময় সে কাঁদতে কাঁদতে তাঁর গৃহ শিক্ষকের কাছে গিয়ে পৌঁছলে তাঁর সহপাঠীরা এরপর বেরিয়ে আসে এবং অভিযুক্ত ওই দুষ্কৃতীর খোঁজ শুরু হয়। এরপর পালিয়ে গিয়ে সেখানকার স্থানীয় একটি স্কুলে লুকিয়ে ছিল বাপ্পা। সহপাঠীরা একত্রিত হয়ে শেষ পর্যন্ত বাপ্পাকে খুঁজে বার করে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করতে প্রাথমিকভাবে সে অস্বীকার করলেও পরবর্তীকালে সে স্বীকার করে মেয়েটির গায়ে হাত দিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ কী এই কৌশিকী অমাবস্যা? কেন এই পবিত্র দিনের এত গুরুত্ব? মাহাত্ম্য জানলে শিহরণ জাগবে

আরও পড়ুনঃ ভগবান কৃষ্ণের নামের সঙ্গে সরাসরি সম্পর্কিত, ঔষধি গুণে ঠাসা এই ফল সর্বরোগহরা! ৫ রোগের মহাশত্রু, নাম জানেন?

তবে এটাই প্রথমবার নয়, আগেও ওই ছাত্রীর সঙ্গে এমন অভব্যতা ওই অভিযুক্ত করেছে বলে সুত্রের খবর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় কাউন্সিলর তথা বালুরঘাট পুরসভার এমসিআইসি বিপুলকান্তি ঘোষ। পুলিশে খবর দেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: কলেজ ছাত্রীর শ্লীলতাহানি! দিনের পর দিন ভয়ঙ্কর ঘটনা...! পুরসভার অস্থায়ী কর্মীর বিরুদ্ধে অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল