TRENDING:

College Book Fair: গাঁয়ের কলেজের দুর্দান্ত উদ্যোগ! অন্যান্যরাও এগিয়ে আসুক, বলছে পড়ুয়ারা

Last Updated:

গ্রামীণ এলাকার কলেজ নিজস্ব উদ্যোগে যা করে দেখাল, রীতিমত অবাক করা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বানেশ্বর: বানেশ্বর এলাকায় একেবারে গ্রামীণ একটি কলেজ নাম বানেশ্বর সারথীবালা কলেজ। শহরের অন্যান্য কলেজের তুলনায় এই কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা কিছুটা কম। তবে এই কলেজ থাকার কারণে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে বানেশ্বর এবং পার্শ্ববর্তী এলাকায় বহু ছাত্র-ছাত্রীরা। এই কলেজের মাঠেই এবার আয়োজন করা হল বিশেষ বই মেলার। এই বইমেলা বিগত দুই বছর ধরে আয়োজন করা হচ্ছে। চলতি বছরে মেলার তিন বছরে পদার্পণ। এই বই মেলার আয়োজনের মূল উদ্যোগ গ্রহণ করেছে কলেজ কতৃপক্ষ। গ্রামীণ এলাকার কলেজের মধ্যে এই বইমেলা শুরু হওয়ায় অত্যন্ত খুশি পড়ুয়ারা।
advertisement

এই বই মেলার উত্তরবঙ্গের ভাল মানের কিছু বই প্রকাশনা সংস্থা নিজেদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছে। ডিস্ট্রিক্ট লাইব্রেরী অফিসার শিবনাথ দে জানান, “এই ধরনের বই মেলা প্রত্যেকটি কলেজে আয়োজন করা উচিত। বইয়ের প্রতি ছাত্র-ছাত্রীদের ভালবাসা বাড়িয়ে তুলতে এই ধরনের মেলা অনেকটাই কার্যকর।” কলেজের প্রিন্সিপাল ডঃ নরেন্দ্র নাথ রায় জানান, “কোচবিহার জেলা বইমেলা আয়োজন করা হয় জেলা শহরের মাঝে। তাই দূর-দূরান্ত থেকে এসে বইমেলা উপভোগ করতে পারেন না বহু মানুষ। এই মেলায় বেশ কিছু ভাল মানের বই প্রকাশনা সংস্থা এসেছেন নিজেদের বইয়ের সম্ভার নিয়ে। ফলে বেশ কিছু ভাল বই কেনার সুযোগ পাবে এই এলাকার মানুষ ও ছাত্র-ছাত্রীরা।”

advertisement

আরও পড়ুন: ৫ কোটি টাকা জলে! থেকেও না থাকা আস্ত বিল্ডিং, ১০০ দোকান! হতাশ ব্যবসায়ীরা

কলেজের একজন শিক্ষক মিঠুন ঘোষ জানান, “কলেজের প্রতি পড়ুয়াদের আকর্ষণ বাড়িয়ে তুলতে এই ধরনের মেলা অনেকটাই কার্যকর। তাই পড়ুয়াদের এই কলেজের প্রতি আগ্রহ বাড়বে এই মেলার ফলে। ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের বই কেনার সুযোগ পাবেন হাতের নাগালের মধ্যে।” কলেজের এক ছাত্রী রিমি নন্দী জানান, “কলেজের মধ্যে এই বই মেলা শুরু হওয়ার কারণে অত্যন্ত খুশি সকল ছাত্র-ছাত্রীরা। বেশকিছু প্রকাশনা সংস্থা আসার কারণে ভাল মানের বই কেনার সুযোগ থাকবে সকলের জন্য।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

নিজস্ব উদ্যোগে কলজের মাঠের এই বই মেলা ইতিমধ্যেই নজর কেড়েছে কোচবিহার জেলার সকল শ্রেণীর মানুষের। গ্রামীণ কলেজের নেওয়া এই ধরনের অভিনব উদ্যোগ জেলার অন্যান্য কলেজ গ্রহণ করুক এমনটাই মতামত সকল ছাত্র-ছাত্রীদের।

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন নয়, পুরনো বজবজ স্টেশনেই নেমেছিলেন স্বামীজি! কাঠের ঝুল বারান্দায় তাজা ইতিহাসের গন্ধ
আরও দেখুন

Sarthak Pandit

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
College Book Fair: গাঁয়ের কলেজের দুর্দান্ত উদ্যোগ! অন্যান্যরাও এগিয়ে আসুক, বলছে পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল