তাঁর দেশপ্রেম সকলের সামনে তুলে ধরতে নেতাজি সম্পর্কিত ডাকটিকিট, কয়েন, পত্রিকা, বই সমস্ত কিছুই রেখেছেন নিজের সংগ্রহশালায়। গ্রন্থাগারিক সুবীরকুমার সাহা জানান, ‘বিভিন্ন সময়ে প্রায় ৬০টি ছবি রয়েছে সংগ্রহশালায়। যেগুলি সহজে দেখা যাবে না। এছাড়াও নেতাজির নানান সামগ্রী রয়েছে। আমি নিজে দেশলাই কাঠি দিয়ে তৈরি করেছি নেতাজির প্রতিকৃতি।
আরও পড়ুন: সাজা ঘোষণার পর দুটি ছোট্ট জিনিস চাইল সঞ্জয়, কী ইচ্ছে তার? অবাক জেল কর্তারাও
advertisement
বর্তমান প্রজন্মের কাছে নেতাজির দেশ প্রেম তুলে ধরতে এমন উদ্যোগ পরিকল্পনা আমার। মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় প্রদর্শনী করে থাকি এইগুলো নিয়ে। একদিনে সম্ভব হয়ে ওঠেনি এতকিছু সংগ্রহ। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধীরে ধীরে নেতাজি সম্পর্কিত নানান সামগ্রী তিনি সংগ্রহ করে চলেছেন।’
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2025 4:46 PM IST





