TRENDING:

Bengali News: রাতের অন্ধকারে বাজারে চোর ঢুকলেই নিজে থেকে বেজে উঠবে সাইরেন!

Last Updated:

মালদহের প্রতিটি ব্লকের বড় বড় মার্কেট কমপ্লেক্সগুলিতে এই সাইরেন বসানো হবে। ১০০ মিটার দূরত্ব অন্তর একটি করে সাইরেন থাকবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: চুরি হলেই বেজে উঠবে সাইরেন। খুব সহজেই সতর্ক হয়ে উঠবেন নিরাপত্তা রক্ষীরা। রেহাই মিলবে না দুষ্কৃতীদের। চারিদিক থেকে নিরাপত্তারক্ষীরা ছুটে এসে ধরে ফেলবে। এমনকি রাতভোর নিয়মিত নজরদারি চালাবে বিশেষ আর্জি পার্টি।
advertisement

আরও পড়ুন: কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হবে আন্ডারপাস-ওভারব্রিজ, মোদির হাত ধরে সূচনা

জেলাজুড়ে দোকানে বা বড় বড় মার্কেটগুলিতে চুরি রুখতে এবার অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করছে মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স। ইতিমধ্যে জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের একটি যৌথ বৈঠক হয়। সেই বৈঠকেই জেলার মার্কেট কমপ্লেক্সগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে একাধিক আলোচনা হয়। প্রতিটি মার্কেটে সাইরেন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, গত কয়েক মাসে জেলাজুড়ে বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাড়াতে জেলা পুলিশের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স সূত্রে জানা গিয়েছে, মালদহের প্রতিটি ব্লকের বড় বড় মার্কেট কমপ্লেক্সগুলিতে এই সাইরেন বসানো হবে। ১০০ মিটার দূরত্ব অন্তর একটি করে সাইরেন থাকবে। প্রতিটি সাইরেনের সঙ্গে আশেপাশের দোকানগুলির সংযোগ স্থাপন করা হবে। ফলে গভীর রাতে দোকানগুলিতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনা থেকে বেজে উঠবে সাইরেন। বাজারের আশেপাশে থাকা নিরাপত্তারক্ষীরা বা আর্জি পার্টি সাইরেনের শব্দ শুনে সতর্ক হয়ে যাবে, ধরে ফেলতে পারবে চোরেদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: রাতের অন্ধকারে বাজারে চোর ঢুকলেই নিজে থেকে বেজে উঠবে সাইরেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল