TRENDING:

Bengali News: কোনক্রমে গাড়ি থামিয়ে দরজা খুলে নেমেই প্রাণপণে দৌড় চালকের, একটুর জন্য বেঁচে গেলেন

Last Updated:

ইদানিং রাত হলেই হাতির তাণ্ডব শুরু হচ্ছে কালচিনি ব্লকের গুদামডাবরি এলাকায়। বক্সার জঙ্গল থেকে বেড়িয়ে হাতি প্রবেশ করে গুদামডাবরি এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: একটুর জন্য হাতির পায়ের নিচে পিষ্ট হওয়া থেকে বেঁচে গেলেন এক গাড়ি চালক। রাস্তার উপর গাড়ি থামিয়ে তা থেকে দৌড়ে নেমে প্রাণ বাঁচালেন। গাড়ির আলোয় হাতি না দেখতে পেলে ভয়ঙ্কর বিপদে পড়তে পারতেন ওই চালক।
বুনো হাতি
বুনো হাতি
advertisement

আরও পড়ুন: শুরু থেকেই স্থায়ী শিক্ষক নেই, বন্ধের মুখে হুগলির স্কুল

ইদানিং রাত হলেই হাতির তাণ্ডব শুরু হচ্ছে কালচিনি ব্লকের গুদামডাবরি এলাকায়। বক্সার জঙ্গল থেকে বেড়িয়ে হাতি প্রবেশ করে গুদামডাবরি এলাকায়। এরপর এলাকার বাসিন্দাদের জমির ফসল ও সুপারি বাগান নষ্ট করে দেয়। এই ঘটনা প্রতিদিনের হয়ে দাঁড়িয়েছে। রাত ১০ টা বাজলেই হাতির দল চলে আসে এলাকায়।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এলাকার পাশাপাশি প্রধান রাস্তাতেও দেখা যায় হাতির দলটিকে। রবিবার গভীর রাতে মৃত‍্যুর মুখ থেকে এভাবেই ফিরে এলেন এক গাড়ির চালক। রাস্তার মাঝে বুনো হাতি দেখে প্রাণপ্রণে ব্রেক কষে গাড়ি দাঁড় করান। এরপর দরজা খুলে গাড়ি থেকে নেমেই উল্টোদিকে দৌড়ে পালিয়ে যান। উল্লেখ্য রাত হলেই রাজাভাতখাওয়া এলাকায় আলিপুরদুয়ারগামী সড়কে চলে আসে হাতি। রবিবার রাতে একটি বুনো হাতি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল রাস্তার উপর। পরবর্তীতে হাতিটি জঙ্গলে চলে যায়। অন‍্যদিকে গাড়ির চালক রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে কিছুটা দুরে দাঁড়িয়ে হাতির গতিবিধি দেখছিলেন। পরবর্তীতে হাতিটি চলে যেতে ওই গাড়ির চালক আবার গাড়ি নিয়ে র‌ওনা হন।যদিও গাড়ির চালকের নাম, পরিচয় জানা যায়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেলার মাঠেই বাজল বিয়ের সানাই! ‘যদিদং হৃদয়ং’ মন্ত্রে সাত পাকে বাঁধা পড়লেন ৩ যুগল
আরও দেখুন

অনন্যা দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: কোনক্রমে গাড়ি থামিয়ে দরজা খুলে নেমেই প্রাণপণে দৌড় চালকের, একটুর জন্য বেঁচে গেলেন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল