TRENDING:

Bangladesh: যোগ্য জবাব! বাংলাদেশের রোগীদের জন্য অভিনব নির্দেশ শিলিগুড়ির চিকিৎসকের! শুনে চমকে উঠবেন

Last Updated:

Bangladesh: বাংলাদেশি রোগীদের পুরোপুরি ব্রাত্য না করে প্রতিবাদের এক অনন্য নজির স্থাপন করলেন শিলিগুড়ির এই চিকিৎসক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : বাংলাদেশে অপমানিত হয়েছে ভারতের জাতীয় পতাকা। পদ্মাপারে পা দিয়ে মাড়ানো হয়েছে ভারতীয় পতাকা। এবার তার বিরুদ্ধেই গর্জে উঠলেন শিলিগুড়ির প্রবাদপ্রতিম চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়। তিনি রোগীদের উদ্দেশ্যে লিখেছেন, ‘ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত, বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না।’ বাংলাদেশি রোগীদের পুরোপুরি ব্রাত্য না করে প্রতিবাদের এক অনন্য নজির স্থাপন করলেন শিলিগুড়ির এই চিকিৎসক। নিজস্ব চেম্বার রয়েছে ডাঃ শেখর বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই এই বিজ্ঞপ্তি জারি করেন তিনি। যিনি প্রণাম করবেন, তাকেই তিনি দেখবেন, নইলে দেখবেন না।
advertisement

বাংলাদেশের ওই ন্যক্কারজনক ঘটনার পরই শিলিগুড়িতে নিজের চেম্বারের বাইরে, ঢোকার মুখে একটি জাতীয় পতাকা লাগিয়ে রেখেছেন তিনি। সেইসঙ্গে, ছাপানো অক্ষরে বাংলায় লেখা রয়েছে একটি বার্তা। তাতে বলা হয়েছে, ডাক্তারের কাছ থেকে পরিষেবা পেতে হলে আগে তিরঙ্গাকে প্রণাম করতে হবে। তবেই এই চেম্বারের ভিতর ঢোকা যাবে। কারণ হিসেবে তিনি বলেন, ”সরকারি হাসপাতালে আমি কাজ করি, সেখানে আমি কোনও রোগীকে পরিষেবা দিতে অস্বীকার করতে পারব না। তাই নিজস্ব চেম্বারে আমার এই নির্দেশিকা জারি করি।”

advertisement

আরও পড়ুন: বাংলাদেশে অশান্ত পরিস্থিতি! চিন্ময় কৃষ্ণের ঘটনার পর এবার যা করল মায়াপুর ইসকন, শুনে চমকে যাবেন!

ইতিমধ্যে তার চেম্বারে আসা রোগী থেকে শুরু করে কমপাউন্ডার সহ মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ সকলেই জাতীয় পতাকায় প্রণাম করে ঢুকছেন। তিনি নিজেও প্রতিদিন পতাকায় প্রণাম করে চেম্বার শুরু করেন। ওপার বাংলায় যে ভাবে ভারতের পতাকার অপমান হয়েছে. তা তিনি কোনওভাবেই মেনে নিতে পারেনি। তার বক্তব্য, ”সোশ্যাল মিডিয়ায় সকলে নানান রকম পোস্ট করছেন, কিন্তু কেউ এটা নিয়ে পোস্ট করছেন না। দেশকে ভালোবাসি-মুখে বললেই হবে না। তার জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে।” তার জন্য তিনি এই উদ্যোগ নিয়েছেন।

advertisement

View More

বাংলাদেশের ঘটনায় তিনি তিতিবিরক্ত। কিন্তু চিকিৎসক বলে সকলকেই তিনি পরিষেবা দিতে বদ্ধপরিকর। তাই তিনি সেবা করবেন কিন্তু তার আগে অবশ্যই ভারতের পতাকাকে সম্মান জানাতে হবে। পতাকা প্রণাম করতে হবে তাঁর সামনেই। শেখরবাবু বলেন, “আমি আমার দেশকে ভালোবাসি। তাই আমার দেশের অপমান আমি মুখ বুঝে সহ্য করতে পারব না। আমার কাছে প্রচুর বাংলাদেশের রোগী আসেন। তারা যদি আমার সামনে পতাকাকে সম্মান জানিয়ে প্রণাম করেন, তাহলেই আমি তাদের দেখব। না হলে আমি কাউকে কোনও পরিষেবা দেব না। চেম্বারে আসা প্রতিটি রোগীকেই এই কাজ করতে হবে। একই ভাবে আমরাও প্রতিদিন পতাকাকে প্রণাম করব।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অনির্বাণ রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangladesh: যোগ্য জবাব! বাংলাদেশের রোগীদের জন্য অভিনব নির্দেশ শিলিগুড়ির চিকিৎসকের! শুনে চমকে উঠবেন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল