TRENDING:

South Dinajpur News: পড়াতে পড়াতেই পেয়ে গেলেন জাতীয় স্তরের পুরস্কার, সবাইকে তাক লাগিয়ে দিলেন বালুরঘাটের এই অধ্যাপিকা

Last Updated:

এক্সিলেন্স টিচিং এর উপর পুরস্কার পেয়ে তাক লাগাল বালুরঘাট কলেজের অধ্যাপিকা জ্যোতি কুমারী শর্মা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: এক্সিলেন্স টিচিং-এর উপর পুরস্কার পেয়ে তাক লাগালেন বালুরঘাট কলেজের অধ্যাপিকা জ্যোতি কুমারী শর্মা। তিনি বর্তমানে বালুরঘাট কলেজের অর্থনীতি বিভাগে বিগত প্রায় তিন বছর যাবৎ শিক্ষকতা করছেন। সূত্রের খবর, এডুকেশন রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয় দিল্লিতে। স্বাভাবিকভাবেই জাতীয় স্তরে এই ধরনের পুরস্কার পেয়ে খুশি ওই অধ্যাপিকা। দীর্ঘ ১২ বছর নানা কলেজে শিক্ষাদান এবং শিক্ষার মান উন্নত করার ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্যই তাঁকে এই পুরস্কারে সম্মানিত করা হয়। তাঁর এই পুরস্কারে খুশির হাওয়া বালুরঘাট সহ জেলার সর্বস্তরে।
advertisement

মূলত, শিক্ষকদের জন্য নতুন শিক্ষণ পদ্ধতি, ছাত্রকেন্দ্রিক শিক্ষা, বিষয়বস্তু ভিত্তিক নির্দেশনা, পাঠ পরিকল্পনা এবং নির্দেশমূলক প্রযুক্তি প্রশিক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে সাধারণত এই পুরস্কারে ভূষিত করে এডুকেশন রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন। জানা গেছে, বালুরঘাট কলেজে অধ্যাপনা করার আগে জ্যোতি কুমারী শর্মা তাঁর অধ্যাপনা জীবন শুরু করেন মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে। এরপরেই ধীরে ধীরে একের পর এক কলেজে শিক্ষাদান করেছেন তিনি।

advertisement

আরও পড়ুন: মানুষ চাইলে সব পারে, প্রমাণ দিল ১৭-র মাধ্যমিক পরীক্ষার্থী পূজা! কী কীর্তি এই মেয়ের জানেন?

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অর্থনীতি বিষয়ের উপর ছাত্র-ছাত্রীদের আগ্রহ অনেকটাই কম কেননা অন্যান্য বিষয়গুলি নিয়ে ছাত্রছাত্রীরা যেভাবে প্রাধান্য দিয়ে থাকে তেমনভাবে অর্থনীতি বিষয়টিকে প্রাধান্য দেয় না। সেই কারণেই শিক্ষিকা জ্যোতি কুমারী বালুরঘাট শহর সহ জেলার অন্যান্য বিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কোথাও বলছেন অর্থনীতি নিয়ে পড়াশোনা করার জন্য। এমনকি ছাত্র-ছাত্রীদের উৎসাহ দানের মাঝে মধ্যে অর্থনৈতিক বিষয়ের উপর সেমিনারও করে থাকেন।

advertisement

এই বিষয়ে অধ্যাপিকা জানান, “পুরষ্কার পাওয়াই আরও ভালভাবে কাজ করার শক্তি জোগাবে। এমনকি অর্থনীতি নিয়ে কোন ছাত্র-ছাত্রী যদি পড়াশোনা করতে চায় সর্বতভাবে সাহায্য করবেন।”

অধ্যাপিকা জ্যোতি কুমারী শর্মা এই দীর্ঘ শিক্ষাদানের ক্ষেত্রে তাঁর এই উদ্ভাবনী ও ছাত্র কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির জন্য পুরস্কৃত হন। শিক্ষার ভবিষ্যৎ গঠন এবং পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার জন্য তাঁর উৎসর্গ সত্যিই উচ্চ শিক্ষার শ্রেষ্ঠ চেতনাকে মূর্ত করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: পড়াতে পড়াতেই পেয়ে গেলেন জাতীয় স্তরের পুরস্কার, সবাইকে তাক লাগিয়ে দিলেন বালুরঘাটের এই অধ্যাপিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল