TRENDING:

Mathematics Laboratory: ‘লার্ন উইথ ফান’! কঠিন সমাধান এবার নিমেষে, বসিরহাটের স্কুলে চালু হল অঙ্কের ল্যাবরেটরি

Last Updated:

North 24 Parganas Mathematics Laboratory: অঙ্কের ভীতি কাটাতে এবার অভিনব উদ্যোগ বসিরহাটের এক গ্রাম্য স্কুলে। চালু হল অত্যাধুনিক ‘ম্যাথ ল্যাবরেটরি’। ‘লার্ন উইথ ফান’ পদ্ধতিতে খেলার ছলে ছাত্রছাত্রীরা কীভাবে কঠিন অঙ্কের সমাধান শিখবে, জেনে নিন এই প্রতিবেদনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: অঙ্ক এবার সহজ, গ্রামীণ স্কুলে চালু অঙ্কের ল্যাবরেটরি। অঙ্কের ভীতি দূর করে পড়াশোনাকে আনন্দময় করে তুলতেই বসিরহাটের এক গ্রামীণ সরকারি স্কুলে গড়ে উঠল অঙ্কের ল্যাবরেটরি। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া ব্লকের কাটিয়াহাট এলাকার B.K.A.P ইনস্টিটিউশন-এ ছাত্রছাত্রীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, বহু ছাত্রছাত্রীর মধ্যেই ছোটবেলা থেকেই অঙ্ক নিয়ে ভীতি কাজ করে। সেই ভীতি কাটিয়ে বিষয়টিকে সহজ, বোধগম্য ও আকর্ষণীয় করে তুলতেই খাতায়-কলমের পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে অঙ্ক শেখানোর ব্যবস্থা করা হয়েছে এই ল্যাবরেটরির মাধ্যমে। এই অঙ্কের ল্যাবরেটরিতে বিভিন্ন মডেল, উপকরণ ও ব্যবহারিক পদ্ধতির সাহায্যে ছাত্রছাত্রীরা অঙ্কের জটিল ধারণাগুলি সহজে বুঝতে পারবে।

advertisement

আরও পড়ুন: তমলুকে হাফ ম্যারাথনের মেগা আসর! ৪০ হাজার টাকা-ট্রফি জিতে বাজিমাত বিজয়ীর, তালিকায় আর কারা

‘লার্ন উইথ ফান’—এই ভাবনাকেই সামনে রেখে এই উদ্যোগ বলে জানান স্কুলের প্রধান শিক্ষক পৃথিময় মণ্ডল। তাঁর কথায়, খেলাচ্ছলে শেখার মাধ্যমে ছাত্রছাত্রীরা অঙ্কের প্রতি আগ্রহী হয়ে উঠবে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলে ঢাকা অতীতের সাক্ষী! ব্রিটিশদের নির্মিত মালদহের প্রথম নীলকুঠি এখন পরিত্যক্ত ইঁটের দেওয়াল
আরও দেখুন

উল্লেখযোগ্য বিষয় হল, এই অঙ্কের ল্যাবরেটরি গড়ে তুলতে অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্কুলের চারজন প্রাক্তন ছাত্র এবং একজন প্রাক্তন শিক্ষক। তাঁদের উদ্যোগ ও সহায়তায় বসিরহাট মহাকুমার এক গ্রামীণ সরকারি স্কুলে এই প্রথম এমন অঙ্কের ল্যাবরেটরির দেখা মিলল। শিক্ষাক্ষেত্রে এই অভিনব উদ্যোগ নিঃসন্দেহে গ্রামীণ পড়ুয়াদের মধ্যে অঙ্ক শেখার আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে অন্য স্কুলগুলির কাছেও হয়ে উঠতে পারে এক অনুকরণীয় দৃষ্টান্ত।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Mathematics Laboratory: ‘লার্ন উইথ ফান’! কঠিন সমাধান এবার নিমেষে, বসিরহাটের স্কুলে চালু হল অঙ্কের ল্যাবরেটরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল