advertisement

IIT Kharagpur: বিশ্বমঞ্চে ফের বড় স্বীকৃতি খড়গপুর আইআইটির, চিকিৎসা ব্যবস্থা আমূল বদলে দেবে নতুন গবেষণা! প্রশংসায় পঞ্চমুখ ইউনেস্কো

Last Updated:

IIT Kharagpur: আন্তর্জাতিক মঞ্চে আবার বড় সাফল্য পেল আইআইটি খড়গপুর, গর্বের মুকুটে জুড়ল নতুন পালক। এনার্জি হারভেস্টার নিয়ে যুগান্তকারী গবেষণার জন্যই বড় স্বীকৃতি পেলেন সহকারী অধ্যাপক ড. তিতাশ মণ্ডল।

সহকারী অধ্যাপ ড. তিতাশ মণ্ডল
সহকারী অধ্যাপ ড. তিতাশ মণ্ডল
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: আবারও আন্তর্জাতিক মঞ্চে সাফল্য খড়গপুরের। খড়গপুর আইআইটির গর্বের মুকুটে জুড়ল নতুন পালক। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটি খড়গপুর-এর রাবার টেকনোলজি সেন্টারের সহকারী অধ্যাপক ড. তিতাশ মণ্ডল পেয়েছেন ২০২৬ সালের জার্নাল অফ ম্যাক্রোমলিকিউলার সায়েন্স, পার্ট এ আর্লি ক্যারিয়ার রিসার্চার পুরস্কার।
এই পুরস্কার দিয়েছে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা Taylor & Francis। জানা গিয়েছে, ইলাস্টোমার-ভিত্তিক এনার্জি হারভেস্টার নিয়ে যুগান্তকারী গবেষণার জন্যই এই স্বীকৃতি। ড. মণ্ডলের গবেষণার মূল লক্ষ্য ছিল এমন উন্নত রাবার-ভিত্তিক উপাদান তৈরি করা, যা দিয়ে ব্যাটারিবিহীন পরিধানযোগ্য ইলেকট্রনিক্স বানানো সম্ভব হবে।
আরও পড়ুন: ৫ টাকার টিকিট একলাফে ২০! বড় সিদ্ধান্ত রেলের, বদলে সুকনায় টয় ট্রেনের মিউজিয়ামে পর্যটকদের জন্য খুলছে বিনোদনের নতুন দিগন্ত
বিশেষ করে দুর্গম ও সম্পদ-স্বল্প এলাকায় স্বাস্থ্য পর্যবেক্ষণ ও দ্রুত রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই প্রযুক্তি বড় ভূমিকা নিতে পারে। তাঁর গবেষণায় পরিবেশবান্ধব উপাদান ব্যবহারের উপরও বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁর কাজ আন্তর্জাতিক মহলে সাড়া ফেলে দিয়েছে। প্রখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার-এ তাঁর গবেষণা তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইউনেস্কোর তরফেও তিনি বিশেষ প্রশংসা পেয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: আমফান-আইলা টলাতে পারেনি আচার্য জগদীশচন্দ্র বসুর স্মৃতিকে! নিজের হাতে লাগান জোড়া বকুল গাছ আজও টিকে হাওড়ার এই জায়গায়
যদিও আগে একাধিক সম্মান পেয়েছেন তিতাশ মণ্ডল। ২০২৫ সালে তিনি আমেরিকান কেমিক্যাল সোসাইটির মর্যাদাপূর্ণ ‘স্পার্কস–থমাস অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। কোনও ভারতীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান থেকে তিনিই প্রথম এই সম্মান পান। এই বিষয়ে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ জানিয়েছে, ড. মণ্ডলের এই সাফল্য শুধু প্রতিষ্ঠানের নয়, গোটা দেশের গর্ব। গবেষণা ও উদ্ভাবনে ভারত যে দ্রুত এগোচ্ছে, তারই উজ্জ্বল প্রমাণ এই সম্মান।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: বিশ্বমঞ্চে ফের বড় স্বীকৃতি খড়গপুর আইআইটির, চিকিৎসা ব্যবস্থা আমূল বদলে দেবে নতুন গবেষণা! প্রশংসায় পঞ্চমুখ ইউনেস্কো
Next Article
advertisement
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
  • ফের দুর্যোগে মমতার কপ্টার

  • ওড়ার পর বরঞাতেই ফিরে এল মমতার কপ্টার

  • সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement