HS Exam 2026 Mathematics: উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সিলেবাসের বাইরে ৩ প্রশ্ন, বিতর্ক হতেই নম্বর বন্টন নিয়ে বড় সিদ্ধান্ত সংসদের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
HS Exam 2026 Mathematics: উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে এসেছে ৩টি প্রশ্ন। এই প্রশ্নগুলি করার চেষ্টা করলে নম্বর পাওয়া যাবে? বড় সিদ্ধান্ত সংসদের।
advertisement
1/6

উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। এমনিতেই অঙ্ক নিয়ে টেনশন বেশি থাকে ছাত্রছাত্রীদের। তার মধ্যে অঙ্কতেই এল সিলেবাসের বাইরে প্রশ্নপত্র।
advertisement
2/6
চতুর্থ সেমিস্টারের উচ্চ মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্র সিলেবাসের বাইরে বলেই অভিযোগ। সিলেবাসের বাইরে উচ্চ মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্র নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
advertisement
3/6
অঙ্ক প্রশ্নপত্রের ৫(a ), ১১(b ) সহ আরও একটি প্রশ্ন সিলেবাস বহির্ভূত।
advertisement
4/6
শুরু হল উচ্চ মাধ্যমিক (ফাইল ছবি)
advertisement
5/6
বৃহস্পতিবার ছিল উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের অঙ্ক পরীক্ষা। ৩টি সিলেবাস বহির্ভূত প্রশ্নের পাশাপাশি, বেশ কিছু প্রশ্নপত্র ছিল যা নির্দিষ্ট জায়গার মধ্যে উত্তর করা অসম্ভব বলেই অভিযোগ।
advertisement
6/6
সিলেবাস বহির্ভূত প্রশ্নে পূর্ণ নম্বর মিলে। এই তিনটি প্রশ্নের মধ্যে যদি কোনও প্রশ্নের ছাত্রছাত্রীরা উত্তর দেওয়ার চেষ্টা করেন তাকে পূর্ণ নম্বর দেওয়া হবে। সেক্ষেত্রে এই তিনটি প্রশ্নের যদি উত্তর দেওয়ার চেষ্টা করেন ছাত্র-ছাত্রীরা তাহলে পূর্ণ ১০ নম্বর দেওয়া হবে। সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। (সোমরাজ বন্দ্যোপাধ্যায়)