TRENDING:

Auto Accident: অটো নিয়ে সোজা গাছে ধাক্কা, মর্মান্তিক পরিণতি চালকের! একমাত্র রোজগেরের মৃত্যুতে দিশেহারা পরিবার

Last Updated:

Auto Accident: মৃতের এক আত্মীয় জানান, "অটো চালিয়ে সংসার পরিবারের চলত। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন নিরুপায় গোটা পরিবার। কীভাবে সংসার চলবে কেউ বুঝে উঠতে পারছেন না।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিনঃ যাত্রী নামিয়ে ফেরার পথেই মর্মান্তিক পরিণতি অটোচালকের। গাছের সঙ্গে ধাক্কা লেগে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। শুক্রবার সকালে পুরাতন মালদহের শিমুলধাপ এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃত অটোচালকের নাম বুধু মণ্ডল (৫১)। বাড়ি পুরাতন মালদহ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জোড়াকালীস্থান এলাকায়।
দুর্ঘটনাগ্রস্ত অটো
দুর্ঘটনাগ্রস্ত অটো
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন যাত্রীবোঝাই অটো নিয়ে পুরাতন মালদহের আটমাইলে গিয়েছিল। সেখানে যাত্রী নামিয়ে খালি অটো নিয়ে শহরের দিকে ফিরছিলেন। সেই সময় শিমুলধাপ এলাকায় ১২ নং জাতীয় সড়কে হঠাৎ করেই একটি গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগার পরিস্থিতি তৈরি হয়। সেই ধাক্কা থেকে বাঁচতে অটোর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নীচে নেমে যায় অটোটি। এরপর একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোচালকের।

advertisement

আরও পড়ুনঃ মহিলাদের কাছে নিজের পায়ে দাঁড়ানোর দারুণ সুযোগ! নারীদের জন্য বসিরহাটে বিরাট আয়োজন, দিশা দেখাচ্ছে বাকি জেলাকেও

মৃতের আত্মীয় সোনেকা মণ্ডল জানান, “অটো চালিয়ে সংসার পরিবারের চলত। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন নিরুপায় গোটা পরিবার। কীভাবে সংসার চলবে কেউ বুঝে উঠতে পারছেন না। পরিবারের সাহায্যের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণের আবেদন জানাচ্ছি।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জাতীয় সড়কের পেট্রলিং টিম এবং মালদহ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথ দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Auto Accident: অটো নিয়ে সোজা গাছে ধাক্কা, মর্মান্তিক পরিণতি চালকের! একমাত্র রোজগেরের মৃত্যুতে দিশেহারা পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল