TRENDING:

Leopard Attack: মন দিয়ে কাজ করছিলেন চা বাগানে...! আচমকা মহিলার গায়ে ঝাঁপ 'ওর', সাংঘাতিক কান্ড আলিপুরদুয়ারে

Last Updated:

Leopard Attack: একমনে কাজ করছিলেন মহিলা চা শ্রমিক। হঠাৎ করে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: একমনে কাজ করছিলেন মহিলা চা শ্রমিক। হঠাৎ করে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। কাজ ছেড়ে হাজির হলেন বাকি শ্রমিকরা। শিকার ছেড়ে পালাল লেপার্ড।
চা বাগান 
চা বাগান 
advertisement

লেপার্ডের হামলায় আহত এক চা শ্রমিক। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকেই সুভাষিনি চা বাগানের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এদিন বাগানে কাজ করার সময় আচমকা এক লেপার্ড হামলা করে বাগানের শ্রমিক পিংকি তুরির ওপর। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বাগানের বাকি শ্রমিকের চিৎকারে লেপার্ডটি পালিয়ে যায়। পরে আহত শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসা হয় লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে।

advertisement

আরও পড়ুন: ৫০ হাজার টাকায় নতুন আইফোন ১৬ প্রো ম্যাক্স…! বেশি লাভের আশায় যা হল আলিপুরদুয়ারে

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মহিলা শ্রমিকের হাতে, কাঁধে সহ শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন বাগানের বাকি শ্রমিকরাও। সুভাষিনী চা বাগানের পাশেই রয়েছে একটি মাঠ। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য রাজনৈতিক নেতারা বছরের বিভিন্ন সময় এসে সভা করেন। সুভাষিনী চা বাগানের এদিনের এই ঘটনা সকলকে ভাবিয়ে তুলবে বলে জানা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Leopard Attack: মন দিয়ে কাজ করছিলেন চা বাগানে...! আচমকা মহিলার গায়ে ঝাঁপ 'ওর', সাংঘাতিক কান্ড আলিপুরদুয়ারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল