TRENDING:

কমবে চাষের খরচ, বাড়বে লাভ! কৃষিক্ষেত্রে নতুন দিশা, খেল দেখাবে COFAM এর মাটির হাঁড়ির এই ছোট্ট টেকনিক

Last Updated:

উত্তরবঙ্গের কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের COFAM (Centre of Floriculture and Agri-Business Management) বিভাগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: উত্তরবঙ্গের কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের COFAM (Centre of Floriculture and Agri-Business Management) বিভাগ। কম খরচে উন্নতমানের ফসল উৎপাদনের লক্ষ্যে তারা কৃষকদের জন্য চালু করছে ‘ভার্মিওয়াশ’ ভিত্তিক একটি টেকসই ও পরিবেশবান্ধব কৃষিপদ্ধতি।
advertisement

COFAM বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মাটির হাঁড়ি ও কিছু জৈব উপাদান দিয়ে সহজ পদ্ধতিতে তৈরি করা হচ্ছে ভার্মিওয়াশ, যার মূল ভিত্তি কেঁচো। তিনটি ধাপে সাজানো হাড়ির মধ্যে ৮-১০ ঘণ্টার একটি প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত হচ্ছে এই তরল সার। নিচের হাঁড়িতে জমে থাকা তরলটিকেই স্প্রে হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা ফসলের জন্য অত্যন্ত উপযোগী।

advertisement

আরও পড়ুন: ঘরে-বাইরে সব জলময়, শান্তি নেই কোথাও! কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, মুর্শিদাবাদে সরেজমিনে লোকাল ১৮

ভার্মিওয়াশ মূলত একপ্রকার তরল নির্যাস, যা ভার্মিকম্পোস্ট থেকে উৎপাদিত হয়। এতে থাকে প্রচুর পচনশীল ব্যাকটেরিয়া, ভিটামিন, হরমোন, এনজাইম, অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড এবং বিভিন্ন জৈব উপাদান, যা উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও পোকামাকড় দমন করে। গবেষণায় দেখা গেছে, কেঁচোর ত্বক, কোয়েলোমিক তরল এবং শ্লেষ্মা থেকে নির্গত প্রাকৃতিক উপাদানগুলি মাটির জীবাণুকে সক্রিয় রাখে এবং পরিবেশকে রোগমুক্ত রাখে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বিশেষজ্ঞদের মতে, ভার্মিওয়াশ শুধু কীটনাশক বা জৈবসার হিসেবে নয়, বরং এটি উদ্ভিদের বৃদ্ধি ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই ফসলের গুণমান ও পরিমাণ বৃদ্ধির জন্য এই প্রযুক্তিকে আরও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কমে গেল বিড়ি শিল্পে জিএসটি, সুফল কি পাবেন মুর্শিদাবাদের কয়েক লক্ষ বিড়ি শ্রমিক? দাম কমবে?
আরও দেখুন

COFAM বিভাগের এই উদ্যোগ উত্তরবঙ্গের কৃষকদের জন্য এক নতুন আশার আলো হয়ে উঠতে পারে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। কৃষিক্ষেত্রে জৈব ও পরিবেশবান্ধব পদ্ধতির ব্যবহারই ভবিষ্যতের চাষবাসের মূল দিশা হয়ে উঠতে চলেছে, আর সেই পথেই এগোচ্ছে এই প্রকল্প।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কমবে চাষের খরচ, বাড়বে লাভ! কৃষিক্ষেত্রে নতুন দিশা, খেল দেখাবে COFAM এর মাটির হাঁড়ির এই ছোট্ট টেকনিক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল