ধূপগুড়ির ডুডুয়া ব্রিজ এলাকায় কোনও এক বড় গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ির দমকল বাহিনী এবং ধূপগুড়ি থানার পুলিশ।
advertisement
তড়িঘড়ি আহত ১৩ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতালে। তাদের প্রত্যেককেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ স্থানান্তরিত করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তবে কোন গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে তা এখনও স্পষ্ট নয় ,পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2024 2:15 PM IST






