TRENDING:

Murshidabad Crime News: এয়ারগানের গুলি ফস্কে নাবালিকার বুকে... প্রাণ গেল ১০ বছরের মেয়ে, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে পরিবার?

Last Updated:

Murshidabad Crime News: পুলিশ কয়েক জনকে আটক করে। তাঁদের মধ্যে মৃতার নানাও আছে বলে খবর। তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: এয়ারগানের গুলিতে মৃত্যু হল এক নাবালিকার। পড়শি এলাকার দুই ব্যক্তির কাছে থাকা এয়ারগানের গুলিতেই মৃত্যু হয় বলে খবর। মৃতের নাম মুসলিমা খাতুন। বয়স মাত্র ১০ বছর। সে ওই এলাকার একটি সরকারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
গুলিতে প্রাণ যেতেই কান্নার রোল পরিবারের 
গুলিতে প্রাণ যেতেই কান্নার রোল পরিবারের 
advertisement

বৃহস্পতিবার সকালে ডোমকলের ঘোড়ামাড়া নতুনপাড়া এলাকার ঘটনা। আর ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে, ছোটবেলা থেকে নানার বাড়িতেই থাকত মুসলিমা। মুসলিমা তাঁর এক ভাই ও এক বোন, ও মা-বাবার সঙ্গে ডোমকলের কুপিলা এলাকায় থাকতো। হঠাৎ করে গুলিতে মৃত্যুর খবর পৌছায় মৃতার পরিবারের কাছে। বাবা ছ’দিন আগেই কেরলে পাড়ি দিয়েছেন কর্মসূত্রে। খবর পেয়েই হাসপাতালে পরে থানায় পৌঁছায় মৃতার মা-সহ পরিবারের লোকজন।

advertisement

পরিবার সূত্রে খবর, ঘোড়ামারা এলাকার দুই ব্যক্তি রাজু সেখ ও মুশারফ সেখ একটি এয়ারগান নিয়ে নাড়াচাড়া করছিলেন। সেই সময় হঠাৎ করে ওই নাবালিকার বুকে গুলি লাগে। ঘটনার পর তড়িঘড়ি ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন: নৌকায় টহলদারি পুলিশের, বন্যার জলের তলায় থানা, ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে

advertisement

মৃতার মা জানান, ছোটো থেকেই নানার কাছে থাকত বড় মেয়ে মুসলিমা। টোটো চালিয়ে যা আয় হত, তা নিয়েই চলত সংসার। কিন্তু এলাকার এক ব্যক্তি এয়ার গান নিয়ে আসে পাখি মারার জন্য। কিন্তু সেই গুলি গিয়ে লাগে মুসলিমার বুকে। কিন্তু আসল উদ্দেশ্য কী ছিল, তা জানে না পরিবার।

advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ। পুলিশ কয়েক জনকে আটক করে। তাঁদের মধ্যে মৃতার নানাও আছে বলে খবর। তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে বিজেপি প্রার্থী, বড়দের প্রণাম করলেন, খেলেন এক গ্লাস জল
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Murshidabad Crime News: এয়ারগানের গুলি ফস্কে নাবালিকার বুকে... প্রাণ গেল ১০ বছরের মেয়ে, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে পরিবার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল