TRENDING:

South Dinajpur News: গুগলি খাওয়া চোখ! ৮০ বছর বয়সেও চশমা ছাড়াই করে ফেলেন নিখুঁত সব মাটির কাজ

Last Updated:

বয়সটা ৮০ বছর হলেও এখনও নেই চোখে চশমা, নিজের জীবিকা অর্জনের তাগিদে একমাত্র পেশা কুটির শিল্প।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: ৮০ বছর বয়সেও খালি চোখে মাটির সামগ্রী তৈরি করে জীবনজীবিকা নির্বাহ বৃদ্ধ মোহনলাল পালের। বয়সটা ৮০ বছর হলেও এখনও নেই চোখে চশমা, নিজের জীবিকা অর্জনের তাগিদে একমাত্র পেশা কুটির শিল্প। বয়সের ভারে তেমন কাজ করতে না পারলেও অবসর সময়ে মাটি ও রংতুলি দিয়ে নিপুণ কাজের সঙ্গে এখনও তৈরি করে যাচ্ছেন মাটির সামগ্রী। আর তাতেই একমাত্র জীবনজীবিকা বৃদ্ধর।
advertisement

বাপ দাদার হাত ধরেই হাতে খড়ি মাটির জিনিসপত্র তৈরির। আর এই মাটির জিনিস তৈরি করতে করতেই ঠিক ৮০টা বছর পার করছেন। শুধুমাত্র পরবগুলিতে নয়, সারাবছর জুড়েই কমবেশি মাটির জিনিসপত্র তৈরি করে থাকেন। বয়সের ভারে তেমনভাবে কাজ করতে না পারলেও প্রতিদিনই তিনি চাকা ঘুরিয়ে জিনিসপত্র দীর্ঘ নিপুণ হাতের তুলির টানে রঙিন করে তোলেন মাটির জিনিসপত্র। তবে বর্তমানে অনেকেই ছাড়ছেন এই পেশা। আর যারা এখনও টিকে আছেন দারিদ্রতা তাদের নিত্য সঙ্গী।

advertisement

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, এখন আর কেউ চিনতে পারেন না এই জায়গাকে!

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এবিষয়ে বৃদ্ধ মোহনলাল বাবু জানান, “প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ায় এখন আর আগের মত মাটির তৈরি এসব জিনিসপত্রের চাহিদা নেই। জীবিকার তাগিদে বাপ-দাদার এই পেশাকে এখনও আঁকড়ে ধরে আছেন। আগে একটি ফুলের টব বিক্রি করতেন ৩০-৩৫ টাকা। অথচ এখন মাটির দাম বেড়ে যাওয়ায় পরও এই টব বিক্রি করতে হয় মাত্র ১০ টাকায়। আক্ষেপ করে তিনি বলেন আমাদের চলে কীভাবে, কেউ কোন খোঁজ খবরও রাখে না।”

advertisement

বালুরঘাট শহর লাগোয়া মাহিনগর এলাকায় দীর্ঘদিন যাবত মোহনলাল বাবু বসবাস করে আসছেন। বাপ দাদার শেখানো পথ ধরে আজও হেঁটে চলেছেন। তবে তাঁর মুখে ভিন্ন ধরনের সুর। কেননা বর্তমানে মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা তলানিতে ঠেকে যাওয়ার ফলে আগামী প্রজন্ম এই কাজে তেমনভাবে আগ্রহী হচ্ছে না। তবে কি আগামী দিনে পূর্বপুরুষদের কাজের ইতি টানতে হবে এই শঙ্কা দিনরাত তাড়া করে বৃদ্ধ মোহনলাল বাবুর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: গুগলি খাওয়া চোখ! ৮০ বছর বয়সেও চশমা ছাড়াই করে ফেলেন নিখুঁত সব মাটির কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল