TRENDING:

Mass Wedding Ceremony: মেলার মাঠেই বাজল বিয়ের সানাই! ‘যদিদং হৃদয়ং’ মন্ত্রে সাত পাকে বাঁধা পড়লেন ৩ যুগল, ভূরিভোজের সঙ্গে মিলল উপহার

Last Updated:

East Medinipur Mass Wedding Ceremony: মেলার আনন্দ দ্বিগুণ! সানাইয়ের সুর আর মন্ত্রোচ্চারণে মেলার মাঠেই সম্পন্ন হল ৩ জোড়া দম্পতির বিয়ে। নবদম্পতিদের জন্য ছিল আকর্ষণীয় উপহার এবং আমন্ত্রিতদের জন্য এলাহি ভূরিভোজ। জানুন এই অনন্য আয়োজনের বিস্তারিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুর, মদন মাইতি: শীতকাল মানেই মেলার মরশুম। গ্রামবাংলার অলিতে গলিতে তখন উৎসবের আবহ। তবে এই মেলা আর পাঁচটা মেলার মতো নয়। এ যেন একেবারে বিয়ের মেলা। মেলাজুড়ে বাজছে সানাই। পুরোহিত মশাইয়ের গলায় ধ্বনিত হচ্ছে মন্ত্র। ‘যদিদং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম’—মন্ত্রোচ্চারণে পবিত্র হচ্ছে বিবাহ আসর। মেলার মধ্যেই বসেছে গণবিবাহের আসর। বিয়ের সাজে সেজে উঠেছে বর-কনে। চারদিকে আনন্দ, উচ্ছ্বাস আর উৎসবের আমেজ। একদিকে কন্যা পক্ষ, অন্যদিকে বরপক্ষ। সবাই যেন এক পরিবারের মানুষ।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের মংলামাড়ো ঐক্যতান ক্লাব দীর্ঘ ২৩ বছর ধরে এই গণবিবাহের আয়োজন করে আসছে। বছর বছর শীত এলেই তারা এই অভিনব মেলার আয়োজন করে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্লাবের সদস্যদের সহযোগিতায়, এলাকার মানুষের সহায়তায় এই গণবিবাহ সম্ভব হয়। শুধু বিয়ে নয়, সামাজিক দায়িত্ব পালনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এই মেলা। দীর্ঘদিন ধরে এই উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে। এ বছর এই মেলায় তিন জোড়া দম্পতির বিবাহ সম্পন্ন হয়েছে।

advertisement

আরও পড়ুন: নিজের পায়ে দাঁড়ানোর জেদ! শান্তিনিকেতনের সুতির কাপড়ে হাতের কাজ, পুরুলিয়ার স্বাবলম্বী গৃহবধূ দেখাচ্ছেন লক্ষ্মীলাভের নতুন দিশা

পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি পরিবার এই গণবিবাহে অংশ নেন। নবদম্পতিরা হলেন সীমা বাস্কে ও বুধা হেমরম, প্রিয়াঙ্কা মাণ্ডি ও মেঘনাথ সরেন, সুনিতা রানী হাঁসদা ও বাপন বাস্কে। ফুল, আলো আর রঙিন সাজে মণ্ডপ ছিল নজরকাড়া। পুরোহিত মন্ত্রোচ্চারণের মাধ্যমে নিয়ম মেনে সম্পন্ন করেন বিয়ের সমস্ত আচার। শুধু বিয়ের আচারেই সীমাবদ্ধ ছিল না এই মেলা। ছিল ভূরিভোজেরও আয়োজন। বিয়েতে আগত সকল অতিথির জন্য রান্না করা হয় নানা পদের খাবার। নতুন সংসার শুরু করার জন্য বর-কনেদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় দানসামগ্রী।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

শাড়ি, ধুতি, বাসনপত্র থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়া হয়। দানসামগ্রীর তালিকা ছিল চোখে পড়ার মতো। এই গণবিবাহের মাধ্যমে শুধু তিনটি বিয়েই নয়, সমাজের মধ্যে মানবিকতা আর সহমর্মিতার বার্তাও ছড়িয়ে পড়ল। মেলার মধ্যেই যেন পূর্ণতা পেল তিনটি নতুন জীবনের শুরু।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mass Wedding Ceremony: মেলার মাঠেই বাজল বিয়ের সানাই! ‘যদিদং হৃদয়ং’ মন্ত্রে সাত পাকে বাঁধা পড়লেন ৩ যুগল, ভূরিভোজের সঙ্গে মিলল উপহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল