Woman Success Story: নিজের পায়ে দাঁড়ানোর জেদ! শান্তিনিকেতনের সুতির কাপড়ে হাতের কাজ, পুরুলিয়ার স্বাবলম্বী গৃহবধূ দেখাচ্ছেন লক্ষ্মীলাভের নতুন দিশা
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Purulia Woman Success Story: ইচ্ছে থাকলেই উপায় হয়! পুরুলিয়ার গৃহবধূ শান্তিনিকেতনি সুতির জামা-কাপড়ে হাতের নকশা ফুটিয়ে তুলে করছেন দারুণ ব্যবসা। কীভাবে ঘর সামলেও ব্যবসায়িক সাফল্য পেলেন তিনি? জানুন তার স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণামূলক কাহিনী।
পুরুলিয়া, শান্তনু দাস: শান্তিনিকেতনের শিল্প-সংস্কৃতির অনন্য ছোঁয়া এবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে। অভিনব ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রঘুনাথপুর শহরের গৃহবধূ সবিতা মণ্ডল। সংসারের গণ্ডির মধ্যেই নিজের সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে আজ তিনি হয়ে উঠছেন স্বাবলম্বী এক নারী। শান্তিনিকেতন থেকে সংগৃহীত সুতির কাপড়, যেমন শাড়ি, কুর্তি ও ছেলেদের কুর্তা, এর উপর নিজের হাতে নকশা ও ডিজাইনের কাজ করেন সবিতা মণ্ডল। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি এই পোশাকগুলি ক্রেতাদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। নিজের রুচি ও শিল্পভাবনার মাধ্যমে তিনি সাধারণ পোশাককেও করে তুলছেন অনন্য।
সবিতা মণ্ডল জানান, প্রায় দুই থেকে তিন বছর আগে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়েই এই তার পথচলা শুরু। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা ও শান্তিনিকেতনের সুতির কাপড় তাঁর কাছে বিশেষভাবে প্রিয়। সেই ভালবাসা থেকেই শান্তিনিকেতন থেকে কাপড় সংগ্রহ করে তাতে নিজের হাতের কাজ যোগ করে তিনি পোশাক বিক্রি করছেন।
advertisement
advertisement
বর্তমানে সবিতা মণ্ডলের এই উদ্যোগ রঘুনাথপুর শহরজুড়ে প্রশংসিত। সরকারি বিভিন্ন মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানে তিনি নিজের স্টল বসিয়ে এই পোশাক সামগ্রী বিক্রি করছেন। ভালবেসে স্টলের নাম দিয়েছেন ‘শান্তিনিকেতনের ছোঁয়া’।
বর্তমানে সবিতার হাতের তৈরি জিনিসপত্রগুলোর ব্যাপক চাহিদা দেখা দিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন সবিতা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন, তেমনই অন্যদিকে সমাজের বহু নারীর কাছেও তিনি হয়ে উঠছেন অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Feb 02, 2026 4:36 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Woman Success Story: নিজের পায়ে দাঁড়ানোর জেদ! শান্তিনিকেতনের সুতির কাপড়ে হাতের কাজ, পুরুলিয়ার স্বাবলম্বী গৃহবধূ দেখাচ্ছেন লক্ষ্মীলাভের নতুন দিশা








