advertisement

Money Making Tips: সোনা-রুপোর দাম আকাশছোঁয়া, ক্লে-ফেব্রিক জুয়েলারিও অতীত! এবার এমব্রয়ডারি গয়নার ম্যাজিক! গৃহবধূর চমকপ্রদ ব্যবসা, লাভ অঢেল

Last Updated:

West Medinipur Money Making Tips: সোনা-রুপোর দামের ঊর্ধ্বগতিতে বিকল্প হিসেবে বাজারে বাজিমাত করছে এমব্রয়ডারি গয়না। পশ্চিম মেদিনীপুরের এক গৃহবধূ ঘরে বসেই এমব্রয়ডারি জুয়েলারি তৈরি করে মাসে আয় করছেন ৫০ হাজার টাকা। জানুন তার এই অনন্য সাফল্যের গল্প।

+
এমব্রয়ডারি

এমব্রয়ডারি গয়না

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে মানুষের রুচি ও ফ্যাশনের ধারা। এক সময় যেখানে সোনা-রুপোর ভারী গয়নাই ছিল প্রথম পছন্দ, সেখানে এখন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে হালকা, দামে কম ও হাতে তৈরি হ্যান্ডমেড জুয়েলারি। বাজার জুড়ে নানা ধরনের গয়না থাকলেও সম্প্রতি নজর কাড়ছে এমব্রয়ডারি জুয়েলারি—যেখানে সামান্য রঙিন সুতো আর নিপুণ শিল্পভাবনায় তৈরি হচ্ছে নজরকাড়া অলঙ্কার।
ক্লে বা ফেব্রিক জুয়েলারির পরে এবার নতুন সংযোজন এই এমব্রয়ডারি গয়না। সূক্ষ্ম সুতোয় নকশা করা গলার হার, কানের দুল, চুড়ি কিংবা হেয়ার বেল্ট—সবই যেমন দেখতে আলাদা, তেমনই ব্যবহারেও আরামদায়ক। অত্যন্ত হালকা হওয়ায় দৈনন্দিন অনুষ্ঠান থেকে শুরু করে সাধারণ ব্যবহারেও এগুলির চাহিদা বাড়ছে দ্রুত।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের ধনেশ্বরপুর এলাকার বাসিন্দা গৃহবধূ মৌমিতা জানা বাড়িতে বসেই তৈরি করছেন এই ধরনের এমব্রয়ডারি জুয়েলারি। সংসারের কাজ সামলে অবসর সময়ে নিজের ছোটবেলার শেখা ও শখকে কাজে লাগিয়ে তিনি শুরু করেছেন এই উদ্যোগ। সামান্য উপকরণ ও রঙিন সুতো দিয়েই তৈরি হচ্ছে নানা ধরনের নকশাদার গয়না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
মৌমিতা জানালেন, তাঁর তৈরি জুয়েলারি মূলত পাইকারি দরে বিক্রি হয়। দাম শুরু হচ্ছে মাত্র ২৫ টাকা থেকে, সর্বোচ্চ প্রায় ৫০০ টাকা পর্যন্ত। হালকা হওয়ার পাশাপাশি রঙিন সূতোয় তৈরি হওয়ায় এগুলি দেখতে অত্যন্ত আকর্ষণীয়। অনলাইন ও অফলাইন—দু’ভাবেই বিক্রি হচ্ছে এই জুয়েলারি। শুধু স্থানীয় বাজার নয়, দিল্লি, কাশ্মীর-সহ বিভিন্ন রাজ্যেও পৌঁছে যাচ্ছে তাঁর তৈরি গয়না। এই কাজ থেকে প্রতি মাসে তাঁর নিয়মিত আয় হচ্ছে। সংগঠিতভাবে কাজ করলে একজনের মাসিক রোজগার প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলেও জানালেন তিনি।
advertisement
শুধু নিজের রোজগারেই সীমাবদ্ধ না থেকে তিনি ইতিমধ্যেই একাধিক মহিলাকে এই কাজে যুক্ত করেছেন। সব মিলিয়ে বলা যায়, এমব্রয়ডারি জুয়েলারি আজ শুধু ফ্যাশনের অনুষঙ্গ নয়, গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার দিশাও দেখাচ্ছে। হাতে তৈরি এই শিল্প ভাবনাই বদলে দিচ্ছে গয়নার বাজারের চেনা ছবিটা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: সোনা-রুপোর দাম আকাশছোঁয়া, ক্লে-ফেব্রিক জুয়েলারিও অতীত! এবার এমব্রয়ডারি গয়নার ম্যাজিক! গৃহবধূর চমকপ্রদ ব্যবসা, লাভ অঢেল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement