TRENDING:

South Dinajpur News: নিজেদের ভুলের খেসারত! এক নিমেষে পুড়ে ছাই ২৫ বিঘা জমির গম, মাথায় হাত চাষিদের

Last Updated:

২৫ বিঘা জমির পাকা গম পুড়ে ছাই, চিন্তায় চাষিরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: লাগাতার সচেতনতামূলক প্রচারেও কোন কাজ হচ্ছে না। বিভিন্ন অনুষ্ঠান, মাইকিংয়ের মাধ্যমেও তাঁদের বোঝানো হয়। তবুও বন্ধ করা যাচ্ছে না জমিতে নাড়া পোড়ানো। তার জেরেই পুড়ে নষ্ট হয়ে গিয়েছে প্রায় ২৫ বিঘা জমি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পতিরাম থানার অন্তর্গত মল্লিকপুর এলাকায়।
চাষের জমিতে আগুন
চাষের জমিতে আগুন
advertisement

নাড়া পোড়ানো আইনত অপরাধ। কিন্তু সেই আইনকেই বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন জায়গায় নাড়া পোড়ানো হচ্ছে। যদিও নাড়া পোড়ানোর অপরাধে জেল ও জরিমানা দুটোই হতে পারে। এই নিয়ে বেশ কয়েক বছর ধরে কৃষকদের সচেতনতার পাঠ দিয়ে চলেছে প্রশাসন। কিন্তু সেই নির্দেশিকাকেই বুড়ো আঙুল দেখানো হচ্ছে।‌

আরও পড়ুন: শুক্তো, পনির, রসগোল্লা…! মাত্র ১০০ টাকায় ১৩ খাবারের রাজকীয় নিরামিষ থালি! একবার খেলে আর ভুলবেন না

advertisement

এবিষয়ে বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, “খবর পেয়ে পতিরাম থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা প্রায় তিন ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ২০-২৫ বিঘা গমের জমি ক্ষতি হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।”

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গমের অবশিষ্ট অংশ আগুন লাগিয়ে দেন চাষিরা। যা নাড়া পোড়ানো নামে পরিচিত। চাষিদের ধারণা এতে জমির উর্বরতা বৃদ্ধি পায়। নাড়া পোড়ানোর সময়ে সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় পাশের জমির পাকা গম। আগুনে প্রায় ২০ থেকে ২৫ বিঘা গমের জমি ক্ষতি হয়েছে। এরপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পতিরাম থানার পুলিশ। এরপর পুলিশের পক্ষ থেকে দমকল বাহিনী খবর দেওয়া হলে পৌঁছায় তাঁরা। তবে পাকা গমের জমিতে খুব সহজেই আগুন অনেকাংশই ছড়িয়ে পড়ায় পতিরাম থানার ওসির নেতৃত্বে ও দমকলের কর্মী সহযোগিতায় প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ২০ থেকে ২৫ বিঘা গমের গাছ। তবে কে বা কারা এই নাড়া পোড়াচ্ছিলেন তা এখন পর্যন্ত জানা যায়নি। গোটা ঘটনা তদন্ত নেমেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাকরি পেয়েছে ৭০০, বাকি...! জট কাটছে না নন্দীগ্রাম রেল প্রকল্পে, দেখুন মাঠের আসল চিত্র
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: নিজেদের ভুলের খেসারত! এক নিমেষে পুড়ে ছাই ২৫ বিঘা জমির গম, মাথায় হাত চাষিদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল