TRENDING:

Nandigram Railway Project: চাকরি পেয়েছে ৭০০, বাকি...! জট কাটছে না নন্দীগ্রাম রেল প্রকল্পে, দেখুন মাঠের আসল চিত্র

Last Updated:

Nandigram Railway Project: ২০১০ সালে শুরু হওয়া নন্দীগ্রাম রেল প্রকল্প আজও বিশ বাঁও জলে।জমিদাতাদের একাংশের চাকরির দাবি। ৭০০ জন চাকরি পেলেও বাকিদের ভবিষ্যৎ নিয়ে কাটছে না অনিশ্চয়তা। দেখুন মাঠের আসল চিত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম, সৈকত শী: রেলের বিরুদ্ধে অভিযোগ তুলে, রেল প্রকল্পের কাজে বাধা দিল নন্দীগ্রামের মানুষজন। নন্দীগ্রাম রেল প্রকল্প নন্দীগ্রামের মানুষের কাছে আবেগ ও স্বপ্ন। এই রেললাইন নিয়ে নন্দীগ্রামের মানুষ স্বপ্ন দেখা শুরু করেছিল ২০০৯ সালে।  দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম পর্যন্ত নতুন রেললাইন প্রকল্প ঘোষণা হয়েছিল। সেই মতো সে সময় জমি অধিগ্রহণের পাশাপাশি গড়ে ওঠে নন্দীগ্রাম রেল স্টেশন। কিন্তু তারপর হঠাৎই এই প্রকল্পের কাজ থমকে যায়। দীর্ঘ টালবাহানার পর আবারও শুরু হয় এই রেল প্রকল্পের কাজ। কিন্তু এবার সেই কাজে বাধা দিল নন্দীগ্রামের মানুষজন।
advertisement

সামনেই বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের আগে আরও একবার নন্দীগ্রামে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠল রেল প্রকল্প। তবে এবার নন্দীগ্রামের রেল প্রকল্পের কাজ না হওয়ার গল্প নয়। বরং রেল প্রকল্পের চালু হওয়া কাজ বন্ধ করল নন্দীগ্রামবাসীরা। নন্দীগ্রামের মানুষজনদের অভিযোগ এই প্রকল্পে যারা জমি দিয়েছিল তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি রেল দফতর। অভিযোগ রেল প্রকল্পে জমিদাতা পরিবারকে চাকরি দেওয়ার কথা থাকলেও সেই প্রতিশ্রুতি পালন হয়নি। এই অভিযোগ তুলে যতদিন না চাকরি পাচ্ছে ততদিন কাজ বন্ধ থাকবে বলে এক প্রকার দাবি তুলল জমিদাতারা।

advertisement

আরও পড়ুন: বন দফতরের কর্মতৎপরতাই কাল! মালদহে দুষ্কৃতী হামলায় আহত খোদ আধিকারিক, এলাকায় শোরগোল

রেল প্রকল্পের জন্য জমি দেওয়া ব্যক্তিরা জানিয়েছেন, “আদালতের নির্দেশ রয়েছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য তবুও এখনও পর্যন্ত তারা চাকরি পাননি। কেন্দ্রীয় সরকার যত সময় না পর্যন্ত তাদের দাবি মানছে ততদিন রেলের কাজ বন্ধ থাকবে।” যার ফলে আরও একবার কাজ শুরু হওয়ার পর বন্ধ হল নন্দীগ্রাম রেল প্রকল্পের কাজ। নন্দীগ্রামে রেল প্রকল্পে জায়গা দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত চাকরি পাননি। চাকরির দাবিতে সোচ্চার হয়েছে জমিদাতারা। রেল প্রকল্পে জমি দিয়ে চাকরি না পাওয়া জমিদাতারা রেল প্রকল্পের কাজে বাধা সৃষ্টি করল।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চাকরি পেয়েছে ৭০০, বাকি...! জট কাটছে না নন্দীগ্রাম রেল প্রকল্পে, দেখুন মাঠের আসল চিত্র
আরও দেখুন

রেল সূত্রে খবর,  নন্দীগ্রাম রেললাইন প্রকল্পে এপর্যন্ত  প্রায় ৭০০ জন জমিদাতাকে চাকরি দেওয়া হয়েছে। প্রায় দেড় দশক পর এই রেল প্রকল্পের কাজ নতুনভাবে শুরু  হয়েছে। নন্দীগ্রামবাসীর দাবি এই রেল প্রকল্পে এখনও বেশ কিছু জমিদাতা চাকরি পায়নি। মূলত তারাই আন্দোলন চালিয়ে যাচ্ছে চাকরির দাবিতে। চাকরি না পাওয়ার অভিযোগ তুলে ঠিকাদারি সংস্থাকে রেল প্রকল্পের কাজে বাধা দিল জমিদাতারা। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনীতি।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nandigram Railway Project: চাকরি পেয়েছে ৭০০, বাকি...! জট কাটছে না নন্দীগ্রাম রেল প্রকল্পে, দেখুন মাঠের আসল চিত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল