TRENDING:

South Dinajpur News: দক্ষিণ দিনাজপুরে আবগারি দফতরের অভিযান! প্রায় ২৮ হাজার মেট্রিক টন 'মোলাসিস গুড়' বাজেয়াপ্ত, চাঞ্চল্য এলাকায়

Last Updated:

South Dinajpur News: লাইসেন্স ছাড়াই প্রচুর পরিমাণে মোলাসিস গুড় মজুত করা হয়েছিল। দক্ষিণ দিনাজপুরের এক গুড়ের গোডাউনে আবগারি দফতরের অভিযান। খবর পেয়েই মালিক পলাতক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, সুজন সূত্রধরঃ লাইসেন্স ছাড়া বেশি মোলাসিস গুড় মজুত করা হয়েছিল। এবার হানা দিয়ে প্রায় ২৮ হাজার মেট্রিক টন মোলাসিস গুড় বাজেয়াপ্ত করলেন আবগারি দফতরের আধিকারিকরা। এই ঘটনা ঘিরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শোরগোল ছড়িয়েছে। পলাতক সংশ্লিষ্ট গোডাউন মালিক।
গুড়ের গোডাউনে আবগারি হানা
গুড়ের গোডাউনে আবগারি হানা
advertisement

জানা গিয়েছে, গঙ্গারামপুরের বোড়ডাঙ্গিতে একটি গুড়ের গোডাউন রয়েছে। গুড়ের মধ্যে কি পরিমাণে মোলাসিস আছে তা জানতে গত ১০ ফেব্রুয়ারি আবগারি দফতরের আধিকারিকরা বোড়ডাঙ্গির গোডাউন থেকে গুড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। পরীক্ষায় জানা যায়, গুড়ে বেশি পরিমাণে মোলাসিস রয়েছে। এরপরেই শুরু হয় অ্যাকশন।

আরও পড়ুনঃ যুবসাথীতে কীভাবে আবেদন করতে হবে! প্রকল্পের খুঁটিনাটি বোঝাতে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল চালিয়ে জনগণের দোরগোড়ায় হাজির বিডিও

advertisement

বুধবার বিকালে আবগারি দফতরের আধিকারিকরা গঙ্গারামপুরের বোড়ডাঙ্গির ওই গুড়ের গোডাউনে হাজির হন। লাইন্সেস খতিয়ে দেখতে চাইলে আবগারি কর্তারা জানতে পারেন লাইন্সেস নেই।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, লাইন্সেস ছাড়া প্রায় ৫ হাজার মেট্রিক টন পর্যন্ত মোলাসিস গুড় মজুত রাখা যায়। কিন্তু বিনা লাইন্সেসে গোডাউনটিতে প্রায় ২৮ হাজার মেট্রিক টনের বেশি মোলাসিসের গুড় মজুত করা হয়েছে বলে অভিযোগ। এরপর বেশি পরিমাণে মজুত মোলাসিস গুড়গুলি বাজেয়াপ্ত করেন তাঁরা। অন্যদিকে গোডাউনে হানার খবর পেয়ে গোডাউন মালিক পলাতক।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South Dinajpur News: দক্ষিণ দিনাজপুরে আবগারি দফতরের অভিযান! প্রায় ২৮ হাজার মেট্রিক টন 'মোলাসিস গুড়' বাজেয়াপ্ত, চাঞ্চল্য এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল