advertisement

Coin Collection Hobby: শুধু সাইকেলে দেশ-বিদেশ ঘোরাই নয়, পুরুলিয়ার অক্ষয়ের ভাণ্ডারে রয়েছে ১৯ দেশের বিরল সম্পদ, জানলে আপনারও দেখতে ইচ্ছে করবে

Last Updated:

Coin Collection Hobby: পুরুলিয়ার সাইকেল ম্যান অক্ষয় ভগত শুধু প্যাডেল মেরেই রাশিয়া বা অন্যান্য দেশ পৌঁছননি, ফেরার পথে সঙ্গে এনেছেন ১৯টি দেশের বিচিত্র মুদ্রা। ভ্রমণের রোমাঞ্চ আর মুদ্রার নেশা, দুইয়ে মিলে এক অনন্য জীবনের গল্প।

+
নোট

নোট ও কয়েন কালেকশন অক্ষয় ভগতের

বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: কথায় আছে শখের দাম লাখ টাকা। বাস্তবে সেই কথাটিই যেন সত্যি করে দেখিয়েছে পুরুলিয়ার ভূমিপুত্র অক্ষয় ভগত। শখ পূরণ করতে সব সময় অর্থের প্রয়োজন হয় না প্রয়োজন পরে ইচ্ছার। ‌ পুরুলিয়ার সাইকেল ম্যান অক্ষয় ভগত। বাঘমুন্ডি ব্লকের বুরদা গ্রামের বাসিন্দা সে। দেশ-বিদেশ ব্যাপী সকলেই তাকে চেনে সাইকেল ম্যান অক্ষয় ভগত হিসাবে।
সম্প্রতি, পুরুলিয়া থেকে সাইকেলের চড়ে রাশিয়া গিয়েছিলেন তিনি। এছাড়াও দেশে বিদেশের বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন সাইকেল নিয়ে। ‌তার অন্যতম শখ সাইকেলে বিশ্ব ভ্রমণ। তবে সেই শখই তার একমাত্র শখ নয়। সাইকেলে ভ্রমণের পাশাপাশি তার অন্যতম শখ কয়েন ও নোট কালেকশন। ইতিমধ্যেই ১৯-টি দেশের কয়েন ও নোট কালেক্ট করেছেন তিনি। যা রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে সকলকে।
advertisement
advertisement
এ বিষয়ে অক্ষয় ভগত বলেন, তিনি যে দেশেই ভ্রমণ করতে গিয়েছেন সেই দেশেরই নোট ও কয়েন কালেক্ট করেছেন। এটা তার অন্যতম শখ। ‌এখনও পর্যন্ত ১৯-টি দেশের নোট ও কয়েন কালেকশনে রয়েছে তার। এটা তার কাছে অন্যতম একটা ভাললাগা। আগামী দিনে একটি মিউজিয়াম তৈরি করতে চান তিনি। সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন জিনিস কালেকশনে থাকবে। যা পুরুলিয়ার মানুষের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শখ পূরণ করতে মানুষ কী না করে। তাইত পুরুলিয়ার প্রত্যন্ত একটি গ্রামের ছেলে স্বপ্ন দেখেছিল সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণ করবে। সেই স্বপ্ন পূরণের তাগিদে ক্রমাগতই দেশে-বিদেশে সাইকেল নিয়ে ছুটে বেড়ায় সে। ‌এরই পাশাপাশি বিভিন্ন দেশের স্মৃতি হিসেবে সংগ্রহ করে নোট ও কয়েন। ‌অক্ষয় আবারও প্রমাণ করে দিল ইচ্ছে শক্তির কাছে সমস্ত অসম্ভবই হার মেনে যায়। জেলার মানুষদের গর্ব সে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Coin Collection Hobby: শুধু সাইকেলে দেশ-বিদেশ ঘোরাই নয়, পুরুলিয়ার অক্ষয়ের ভাণ্ডারে রয়েছে ১৯ দেশের বিরল সম্পদ, জানলে আপনারও দেখতে ইচ্ছে করবে
Next Article
advertisement
Tollywood Gossip: একদিকে নিজের ছেলে, অন্যদিকে প্রসেনজিতের ছেলেকে নিয়ে ছবি ঋতুপর্ণার! কাঞ্চনের বাড়িতে জমল রাতের পার্টি
একদিকে নিজের ছেলে, অন্যদিকে প্রসেনজিতের ছেলেকে নিয়ে ছবি ঋতুপর্ণার! কাঞ্চনের বাড়িতে জমল রাতের পার্টি
  • বিরাট আড্ডা বসেছিল কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতে

  • অবশ্যই মধ্যমণি ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যিনি এখনও টলিউড কুইন

  • তবে ঋতুপর্ণা শুধু নন, ছিলেন তাঁর বড় ছেলে অঙ্কন এবং প্রসেনজিৎ-এর ছেলে তৃষণজিৎও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement