advertisement

East Medinipur News: ফিল্মি স্টাইলে অ্যাকশন রেল পুলিশের! ভেস্তে গেল পাঁশকুড়ায় ফ্ল্যাটে চুরির পর পালানোর ধান্দা, পাকড়াও ৩

Last Updated:

East Medinipur News: ফ্ল্যাট বাড়িতে চুরির পর পালানোর ছক কষেছিল দুষ্কৃতীরা। কিন্তু রেল পুলিশের নজরদারিতে সব পরিকল্পনা ভেস্তে গেল। স্টেশন চত্বর থেকেই তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

রেল পুলিশের হাতে ধৃত তিন চোর এবং উদ্ধার হওয়া চুরির সামগ্রী
রেল পুলিশের হাতে ধৃত তিন চোর এবং উদ্ধার হওয়া চুরির সামগ্রী
পাঁশকুড়া, সৈকত শী:  রেল স্টেশনের পাশেই ফ্ল্যাটে চুরি করে পালানোর ছক কষে ছিল। কিন্তু হল না শেষ রক্ষা। ট্রেনে ওঠে পালাতে গিয়েই ধরা পড়ল রেল পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া রেল স্টেশনে। এদিন পাঁশকুড়া স্টেশনে ছুটতে ছুটতে হাওড়াগামী ট্রেনে উঠতে যায় তিনজন। আর তা দেখে সন্দেহ হয় পাঁশকুড়া স্টেশনে কর্মরত রেল পুলিশ কর্মীদের। তাদের পিছনে ধাওয়া করে পাঁশকুড়া স্টেশনে কর্মরত রেল পুলিশের কর্মীরা। ট্রেনে ওঠার আগেই ওই তিনজনকে আটক করে।
পাঁশকুড়ার জিআরপি কাছ থেকে জানা যায়, পাঁশকুড়া রেল স্টেশন সংলগ্ন একটি ফ্ল্যাটে চুরি করে তিন দুষ্কৃতী রেল স্টেশনে আসে। ছুটতে ছুটতে হাওড়া যাওয়ার ট্রেনে উঠতে যায় পাঁচ নম্বর প্লাটফর্ম থেকে। কিন্তু কর্মরত রেল পুলিশ কর্মীদের সন্দেহ হয় তাদের পিছনে ধাওয়া করে। আটক করা হয় তিন দুষ্কৃতীদের। জিআরপি পোস্টে নিয়ে গিয়ে তাদের  জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালান হয়। তাতে তাদের ব্যাগে পাওয়া সোনা রুপোর গহনা-সহ নগদ টাকা। এমনকি ব্যাগে ছিল স্ক্রু ড্রাইভার বাড়ির তালা ভাঙার যন্ত্র ও ছোট গ্যাসকাটার।
advertisement
advertisement
পাঁশকুড়া জিআরপি সূত্রে জানা যায়, ওই তিন দুষ্কৃতীর নাম, মহম্মদ রাজ বয়স ২১, মহম্মদ আমন বয়স ২২ এবং মহম্মদ কাইফ বয়স ২৪ বছর। মহম্মদ কাইফ ওই তিন দুষ্কৃতী দলের সর্দার। পাঁশকুড়া এলাকায় বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে যুক্ত বলে জানা যায় পাঁশকুড়া রেল পুলিশ সূত্রে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে পাঁশকুড়া রেল পুলিশ আধিকারিক সুরেশ কুমার জানান, “এই দুষ্কৃতীরা বিহারের পাটনা থেকে ট্রেনে করে হাওড়া এসেছিল। হাওড়া থেকে ট্রেনে করেই পাঁশকুড়া আসে। দুষ্কৃতীরা পাঁশকুড়া স্টেশন সংলগ্ন এলাকায় বিভিন্ন ফাঁকা ফ্ল্যাটে গিয়ে গ্রিল কেটে চুরির ঘটনায় যুক্ত। এদিন চুরি করে ট্রেনে ওঠে পালাতে গিয়েই ধরা পড়ে।”
advertisement
পাঁশকুড়া রেল পুলিশ সূত্রে জানা যায়, এই তিন দুষ্কৃতীকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে। এর পাশাপাশি পাঁশকুড়া জিআরপি থেকে পুরো বিষয়টি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে জানান হয়েছে। এই দুষ্কৃতীদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: ফিল্মি স্টাইলে অ্যাকশন রেল পুলিশের! ভেস্তে গেল পাঁশকুড়ায় ফ্ল্যাটে চুরির পর পালানোর ধান্দা, পাকড়াও ৩
Next Article
advertisement
LPG Cylinder Crisis Update: শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
  • গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়!

  • সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷

  • দেশের রান্নার গ্যাসের সঙ্কট নেই, আশ্বাস মন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement