advertisement

Birbhum News: সাঁইথিয়ার পর এবার দুবরাজপুর! থানা থেকে ঢিলছোড়া দূরত্বে নৃশংসতা, বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে খুন

Last Updated:

Birbhum News: বীরভূমে থামছে না খুনের ধারা। সাঁইথিয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই দুবরাজপুর থানা এলাকার ঢিলছোড়া দূরত্বে এক গৃহবধূকে কুপিয়ে খুনের ঘটনা ঘটল। দুষ্কৃতীদের এই দুঃসাহসিকতায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

দুবরাজপুরে গৃহবধূ খুনের ঘটনার পর শোকাতুর পরিজন
দুবরাজপুরে গৃহবধূ খুনের ঘটনার পর শোকাতুর পরিজন
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: সাত দিনের ব্যবধানে বীরভূমে ফের একই কায়দায় হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি। সাঁইথিয়ায় আশা কর্মীকে খুনের রেশ কাটতে না কাটতেই এবার দুবরাজপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এক গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতার নাম চায়না মণ্ডল গড়াই (৪৫)।
ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় থানার ঢিলছোড়া দূরত্বে এই ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী গৌতম গড়াই পেশায় গ্যারেজ মালিক। বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ তিনি যখন দোকান বন্ধ করে বাড়িতে ঢোকেন, দেখেন তাঁর স্ত্রী রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। তাঁর চিৎকারে প্রতিবেশী ও আত্মীয়রা ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। ছোট ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে মাসির বাড়ি গিয়েছিল।
advertisement
advertisement
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হন ও.সি এবং ডি.এস.পি পদমর্যাদার উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিল না। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই মহিলাকে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতার স্বামী গৌতম বাবু জানান, বাড়িতে তাঁর স্ত্রী একাই ছিলেন। বাড়ির আলমারি ও আসবাবপত্র এলোমেলো থাকলেও কোনও নির্দিষ্ট শত্রুর কথা তিনি ভেবে উঠতে পারছেন না। খুনের উদ্দেশ্য বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ভর সন্ধ্যায় শহরে এমন নৃশংস হত্যাকাণ্ডে নিরাপত্তার অভাব বোধ করছেন সাধারণ মানুষ। ব্যক্তিগত শত্রুতা নাকি লুটের উদ্দেশ্যে এই খুন, তা খতিয়ে দেখছে প্রশাসন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: সাঁইথিয়ার পর এবার দুবরাজপুর! থানা থেকে ঢিলছোড়া দূরত্বে নৃশংসতা, বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে খুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে !

  • দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া?

  • রবিবার থেকে মঙ্গলবার ফের রাজ্যে বৃষ্টির স্পেল শুরু হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement