TRENDING:

IMD Jhargram Weather Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কতটা প্রভাব পড়বে ঝাড়গ্রামে? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

Last Updated:
Jhargram Weather Updates Today: দক্ষিণবঙ্গে শীত বিদায়ের সুরের মাঝেই উঁকি দিচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সিস্টেমের জেরে ঝাড়গ্রামের আবহাওয়া কেমন থাকবে? মেঘলা আকাশ না গরমের দাপট-কী বলছে হাওয়া অফিস?
advertisement
1/5
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কতটা প্রভাব পড়বে ঝাড়গ্রামে? জানুন লেটেস্ট আপডেট
শীতের বিদায় ঘণ্টা যখন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেজে গিয়েছে সেই সময় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তৈরি হওয়া সেই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে বলেই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। পাশাপাশি জানা যাচ্ছে ওই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পূর্বভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে।
advertisement
2/5
বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাব জঙ্গল মহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে পড়বে কি না তা নিয়ে অনেকের মধ্যেই রয়েছে কৌতূহল। আর সেই কৌতূহল দূর করতেই চলুন দেখে নেওয়া যাক আজ এবং আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া।
advertisement
3/5
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় শক্তি বৃদ্ধি করা নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কি না তা সম্পর্কে এখনই কোনও আপডেট দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃহস্পতিবার সকাল থেকেই ঝাড়গ্রামে হালকা মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে ঠান্ডা সেই ভাবে নেই বললেই চলে। তবে একেবারে সকালের হালকা কুয়াশার দেখা মিলেছে বিভিন্ন জায়গায়।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট থেকে জানা গিয়েছে, বুধবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭০% এবং বিকালের দিকে সেই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও কোনও বৃষ্টি হয়নি। পাশাপাশি আগামী কয়েক দিন ও বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া যায়নি।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে প্রায় ১৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। রাতের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে দিয়ে দেখা মিলতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কতটা প্রভাব পড়বে ঝাড়গ্রামে? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল