TRENDING:

North 24 Parganas News: বিহারের মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল বাংলার পুলিশ

Last Updated:

ন্যাজাট এলাকার আশপাশের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন ওই তরুণ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বিহারের নিখোঁজ ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে তুলে দিল পুলিশ। ফের পুলিশের মানবিক রূপ দেখল ভিন রাজ্যের নাগরিক। গায়ে মলিন পোশাক, নাম নেই, পরিচয় নেই! অচেনা অজানা পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল এক যুবক। তাকেই শেষ পর্যন্ত পরিবারের কাছে ফিরিয়ে দিল সুন্দরবনের ন্যাজাট থানা।
advertisement

আরও পড়ুন: চাল মেলে তো আটা পাওয়া যায় না, নানান সমস্যা সুভাষিনী চা বাগানে

গত কয়েকদিন ধরে উত্তর ২৪ পরগনা জেলার ন্যাজাট এলাকার আশপাশের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন ওই তরুণ। উল্লেখ্য গত ২২ অক্টোবর পরিবারের সঙ্গে বিহারের রাঁচিতে চিকিৎসা করাতে গিয়ে একাই ট্রেন থেকে নেমে ঘুরতে ঘুরতে চলে এসেছিল সন্দেশখালির ন্যাজাটে। খাবারের সন্ধানে লোকের বাড়িতে ঢুকতেই অনেকে চোর ভেবে প্রহার করে ও খবর দেয় ন্যাজাট থানায়।

advertisement

View More

ন্যাজাট থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে নতুন পোশাক ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নাম ঠিকানা জানার চেষ্টা করে। কিন্তু কারও কাছেই কিছু বলতে চাইত না ওই যুবক। মাঝে মাঝে দুর্বোধ্য ভাষায় কী যে বিড়বিড় করতেন তাও বোঝা যেত না। অবশেষে অনেক প্রচেষ্টার পর জানা যায় ওই যুবকের বাড়ি বিহারের মহেশকুন্ট থানার ন্যাভটোলিয়ায়। এর পর ন্যাজাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশিস প্রমাণিকের প্রচেষ্টায় যোগাযোগ করা হয় বিহার পুলিশের সঙ্গে। খোঁজ মেলে ওই যুবকের পরিবারের। এদিন বিহার থেকে এই যুবকের বাবা-মা সহ চার জন ন্যাজাট থানায় পৌঁছলে ওই যুবককে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়া থেকে দিঘা যাওয়ার পরিকল্পনা? জেনে নিন সরাসরি নাইট বাসের সময় ও বিশেষ তথ্য
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বিহারের মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল বাংলার পুলিশ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল