TRENDING:

North 24 Parganas Accident: রাতের অন্ধকারে ছুটে এল মাটির গাড়ি! সজোরে ধাক্কা, পিষে গেল বাইক মৃত্যু ২ যুবকের!

Last Updated:

North 24 Parganas Accident: দুই যুবক আকিপুর দিক থেকে মোটরবাইকে করে নিজেদের বাড়িতে ফিরছিলেন। সেই সময় আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি মাটির টলি গাড়ি তাদের বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় এবং টলি গাড়ির নিচে পিষে যায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: মহকুমার মাটিয়া থানার অন্তর্গত চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। টলি গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
 বসিরহাটের চাঁপাপুকুরে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের
বসিরহাটের চাঁপাপুকুরে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাতে রাজাপুর এলাকার দুই যুবক আকিপুর দিক থেকে মোটরবাইকে করে নিজেদের বাড়িতে ফিরছিলেন। সেই সময় আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি মাটির টলি গাড়ি তাদের বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় এবং টলি গাড়ির নিচে পিষে যায়। ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

advertisement

ঝড় তুলেছে AI! উধাও হয়ে যেতে পারে ৪০ শতাংশ চাকরি? আশঙ্কার কথা শোনালেন IMF চিফ!

‘অনির্বাণ বিরিয়ানি’-র কর্ণধারকে খুনের ষড়যন্ত্র! ড্রাইভারের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানাজানি হতেই… সিসিটিভি ক্যামেরায় সব ফাঁস!

গুরুতর আহত অপর যুবককে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক দুর্ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

পাশাপাশি হাসনাবাদের মিতালী মোড় এলাকায় টোটো ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২। স্থানীয়দের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসীর দাবি, ওই রাস্তায় ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণেই প্রায়শই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের তরফে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়রা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas Accident: রাতের অন্ধকারে ছুটে এল মাটির গাড়ি! সজোরে ধাক্কা, পিষে গেল বাইক মৃত্যু ২ যুবকের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল