Agriculture News: সুন্দরবনে চাষ হবে আরও সহজে! কৃষি দফতরের উদ্যোগে বিরাট কর্মযজ্ঞ, ৮৫ কৃষক পেলেন আধুনিক যন্ত্রপাতি
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Madhab Das
Last Updated:
North 24 Parganas Agriculture News: সুন্দরবনের প্রতিকূল মাটিতে চাষের কাজকে সহজ করতে এগিয়ে এল কৃষি দফতর। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় চাষিদের পরিশ্রম কমাতে ও উৎপাদন বাড়াতে ৮৫ জন কৃষকের হাতে তুলে দেওয়া হল উন্নত মানের কৃষি সরঞ্জাম।
advertisement
1/6

সুন্দরবন অঞ্চলে কৃষিকাজকে আরও সহজ ও আধুনিক করে তুলতে বড় পদক্ষেপ নিল কৃষি দফতর। কৃষকদের উৎপাদন বাড়ানো ও শ্রম কমানোর লক্ষ্যে মিনাখাঁ ব্লকের ৮৫ জন কৃষকের হাতে তুলে দেওয়া হল বিভিন্ন অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি। সরকারি ভর্তুকির মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
advertisement
2/6
মিনাখাঁর কৃষিপ্রধান এলাকাগুলি—কুমারজোল, ধুতুরদহ, বামনপুকুর-সহ আশপাশের বিভিন্ন গ্রামের কৃষকরা এই সুবিধা পান। দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে চাষাবাদ করছেন সুন্দরবনের কৃষকেরা। আধুনিক যন্ত্রের অভাবে অনেক ক্ষেত্রেই উৎপাদন ব্যাহত হত।
advertisement
3/6
কৃষি দফতরের পক্ষ থেকে এদিন কৃষকদের হাতে তুলে দেওয়া হয় পাওয়ার টিলার, ধান রোয়া মেশিন, ধানে স্প্রে করার মেশিন, ধান ছাড়ানোর মেশিন-সহ একাধিক প্রয়োজনীয় সরঞ্জাম। এই যন্ত্রপাতিগুলি ব্যবহার করলে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে বলে মনে করছেন কৃষি আধিকারিকরা।
advertisement
4/6
এদিন মিনাখাঁর সহ কৃষি অধিকর্তা দিব্যেন্দু চৌধুরী উপস্থিত থেকে কৃষকদের হাতে যন্ত্রপাতি তুলে দেন। তিনি জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ালে কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং কম খরচে বেশি ফলন সম্ভব হবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
advertisement
5/6
সরকারি ভর্তুকির ফলে কম খরচে এই উন্নতমানের যন্ত্রপাতি পেয়ে খুশি কৃষকেরা। তাদের কথায়, এতদিন যেসব কাজ হাতে বা প্রচলিত পদ্ধতিতে করতে হত, এখন তা অনেক সহজ হয়ে যাবে। এতে কৃষিকাজে নতুন উৎসাহ ও গতি আসবে বলে আশাবাদী তারা।
advertisement
6/6
সুন্দরবনের মতো চ্যালেঞ্জপূর্ণ এলাকায় কৃষি দফতরের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন স্থানীয় মানুষজন। আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার বাড়লে এলাকার সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Agriculture News: সুন্দরবনে চাষ হবে আরও সহজে! কৃষি দফতরের উদ্যোগে বিরাট কর্মযজ্ঞ, ৮৫ কৃষক পেলেন আধুনিক যন্ত্রপাতি